📘 গুনাহমুক্ত জীবন 📄 হযরত সায়িদ ইবনে যায়েদ রা.-এর উপর মিথ্যা দাবি উত্থাপনকারীর পরিণাম

📄 হযরত সায়িদ ইবনে যায়েদ রা.-এর উপর মিথ্যা দাবি উত্থাপনকারীর পরিণাম


হযরত সায়িদ ইবনে যায়েদ রা. সেই সৌভাগ্যবান দশজন সাহাবীর অন্তর্ভুক্ত, যাঁদের দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আরওয়া বিনতে উওয়াইস নামক এক নারী তাঁর নামে মিথ্যা মামলা করে যে তিনি তার জমির কিছু অংশ দখল করেছেন। হযরত সায়িদ রা. বদদোয়া করেন, 'হে আল্লাহ, যদি এই মহিলা মিথ্যাবাদী হয়, তবে তার দৃষ্টিশক্তি কেড়ে নিন এবং তার কবর এই স্থানেই করুন।' কিছু দিন পর ভূমিকম্পে মহিলার জমির সীমানা পরিষ্কার হয়ে গেল। পরে মহিলার দৃষ্টিশক্তি হারিয়ে যায় এবং একদিন নিজের জমিতে চলাচলের সময় কূপে পড়ে মারা যায়। ৪৩৮

টিকাঃ
৪৩৮. মুসলিম, ২/৬৬; ইসাবা, ৩/৩।

📘 গুনাহমুক্ত জীবন 📄 সাআদ ইবনে আবি ওয়াক্কাস রা.-এর উপর অপবাদ আরোপকারীদের পরিণাম

📄 সাআদ ইবনে আবি ওয়াক্কাস রা.-এর উপর অপবাদ আরোপকারীদের পরিণাম


হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রা. মুসতাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন। কূফার এক ব্যক্তি তাঁর নামে অপবাদ দেয় যে তিনি ন্যায়-পরায়ণতা বজায় রাখেন না। হযরত সাআদ রা. বদদোয়া করেন, 'হে আল্লাহ, যদি এই ব্যক্তি মিথ্যাবাদী হয়, তবে তাকে দীর্ঘ হায়াত দিন, তাকে অভাবী করুন এবং তাকে ফিতনায় ফেলুন।' বর্ণনাকারী বলেন, 'পরবর্তী সময়ে আমি তাকে এমন অবস্থায় দেখেছি যে বার্ধক্যের ভারে তার ভ্রু চোখের উপর এসে পড়েছিল এবং সে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করত।' ৪৩৯

টিকাঃ
৪৩৯. বুখারী, ১/১০৪; মুজাবাতুত দাওয়াহ, ৫২।

📘 গুনাহমুক্ত জীবন 📄 সাহাবায়েকেরামের নিন্দাকারীদের প্রতি হযরত সাআদ রা.-এর বদদোয়া

📄 সাহাবায়েকেরামের নিন্দাকারীদের প্রতি হযরত সাআদ রা.-এর বদদোয়া


হযরত আমের ইবনে সা’দ রা. বলেন, ‘আব্বাজান সা’দ ইবনে আবি ওয়াক্কাস রা. দেখলেন এক ব্যক্তি হযরত তালহা, আলী ও হযরত যুবাইর রা.-এর প্রতি অভিসম্পাত করছে। আব্বাজান ওযু করে দু-রাকাত নামায পড়ে দোয়া করলেন, “হে আল্লাহ, যদি এই লোকটি তোমার নেককার বান্দাদের অভিশাপ দিয়ে থাকে, তবে তাকে আজকেই শিক্ষণীয় নিদর্শন বানিয়ে দাও।” দোয়া শেষ হতে না হতেই একটি পাগল উট ছুটে এসে ঐ লোকটিকে আক্রমণ করে এবং তাকে পিষে মেরে ফেলে।’ ৮২০

আল্লাহর ওলীদের কষ্ট দেওয়া অশুভ মৃত্যুর অন্যতম কারণ। হাদিসে কুদসীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘যে ব্যক্তি আমার কোনো ওলীর সঙ্গে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি।’ ৮২১

টিকাঃ
৮২০. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭/১৭০।
৮২১. বুখারী, ২/৯৬০।

ফন্ট সাইজ
15px
17px