📘 গুনাহমুক্ত জীবন 📄 মদপান অশুভ পরিণামের কারণ

📄 মদপান অশুভ পরিণামের কারণ


হযরত লায়ছ জুহানী রহ. বর্ণনা করেন, সিরিয়ার এক লোককে মৃত্যুর মুহূর্তে কালিমা তালকিন করলে সে কালিমা পাঠ করার পরিবর্তে বলল, 'তুমি পান করো এবং আমাকেও পান করাও।' অর্থাৎ মদ তার মস্তিষ্ক দখল করে নিয়েছিল। ৪৩৪ উক্ত ঘটনা থেকে বোঝা যায়, মদপানের কারণে মানুষ অশুভ মৃত্যুর মুখে নিপতিত হয়। কারণ মদপান সকল গুনাহের মূল।

টিকাঃ
৪৩৪. আত্ব-তাজকিরা, ৫০।

📘 গুনাহমুক্ত জীবন 📄 দুনিয়া নিয়ে সীমাতিরিক্ত ব্যস্ততার পরিণাম

📄 দুনিয়া নিয়ে সীমাতিরিক্ত ব্যস্ততার পরিণাম


আহওয়াজ শহরে এক ব্যক্তিকে মৃত্যুর সময় কালিমা তালকিন করলে সে কালিমার পরিবর্তে ১২, ১২, ১৩ ইত্যাদি সংখ্যা উচ্চারণ করছিল। তার পুরো জীবন হিসাব-নিকাশের মাঝে অতিবাহিত হয়েছিল। অন্য এক ব্যক্তিকে কালিমা পড়তে বললে সে বলতে শুরু করে, 'আমার অমুক ঘরের আসবাব মেরামত করে দাও।' এক ব্যক্তির একটি হলুদ গাড়ি ছিল। মৃত্যুর সময় তাকে কালিমা পড়তে বলা হলে সে 'হলুদ গাড়ি, হলুদ গাড়ি' বলছিল। ৪৩৫

টিকাঃ
৪৩৫. আত্ব-তাজকিরা, ৫০-৫১।

📘 গুনাহমুক্ত জীবন 📄 বুযুর্গানে দীনকে কষ্ট দেওয়ার পরিণাম

📄 বুযুর্গানে দীনকে কষ্ট দেওয়ার পরিণাম


আল্লামা হাইসামী রহ. বর্ণনা করেন, 'ইবনুল সিকা নামক এক ব্যক্তি ইসলামী জ্ঞান-বিজ্ঞানে দারুণ যোগ্যতা অর্জন করে। খলীফা তাকে রাষ্ট্রদূত হিসেবে রোমের বাদশাহর দরবারে প্রেরণ করেন। রোমের বাদশাহর দরবারে এক মজলিসে সে খ্রিষ্টান বাদশাহর রূপবতী কন্যাকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দিলে বাদশাহ শর্ত দেয় যে তাকে খ্রিষ্টধর্ম গ্রহণ করতে হবে। সে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মুরতাদ হয়ে যায় এবং ঐ অবস্থায়ই তার ইন্তিকাল হয়। ইবনে সিকা শিক্ষাজীবনের শুরুতে একজন আল্লাহওয়ালা বুযুর্গের সাথে বেয়াদবি করার ইচ্ছা করেছিল। উক্ত বুযুর্গ সেই সময়ই বলেছিলেন, 'আমি তোমাকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে দেখছি।' ৪৩৬

টিকাঃ
৪৩৬. ফাতাওয়ায়ে হাদীসিয়া, ৪৪৬।

📘 গুনাহমুক্ত জীবন 📄 হযরত হুসাইন রা.-কে তীর নিক্ষেপকারীর লোমহর্ষক পরিণাম

📄 হযরত হুসাইন রা.-কে তীর নিক্ষেপকারীর লোমহর্ষক পরিণাম


যারাআ নামক এক দুরাত্মা কারবালা প্রান্তরে হযরত হুসাইন রা.-কে তীর নিক্ষেপ করে পানির দিকে অগ্রসর হতে বাধা দেয়। এতে হুসাইন রা.-এর ঘাড়ে ক্ষত সৃষ্টি হয়। এর কারণে হযরত হুসাইন রা. বদদোয়া করেন, 'হে আল্লাহ, তাকে পিপাসার্ত করো।' বর্ণনাকারী বলেন, যারাআর মৃত্যুর সময় তার অবস্থা খুবই ভয়াবহ ছিল। সে ‘পিপাসার্ত, আমি মরে যাচ্ছি’ বলে চিৎকার করছিল। এক বালতি দুধ সে একাই পান করত, তবু তার পিপাসা মিটত না। তার পেট উটের পেটের মতো বড় হয়ে গিয়েছিল। ৪৩৭

টিকাঃ
৪৩৭. মুজাবাতুত দাওয়াহ, ৫২।

ফন্ট সাইজ
15px
17px