📘 গুনাহমুক্ত জীবন 📄 অসংখ্য বকরি দান করলেন

📄 অসংখ্য বকরি দান করলেন


৭. হযরত আনাস রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অধিক দানশীল। তাঁর কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তা বিমুখ করতেন না। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাইতে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি বকরি প্রদানের নির্দেশ দেন, যা দ্বারা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ভরে যায়। সেই ব্যক্তি নিজ গোত্রে ফিরে গিয়ে বলল, 'হে লোক সকল, ইসলাম গ্রহণ করো। কারণ মুহাম্মাদ এত বেশি দান করেন যে, কারও অভাব-অনটনের ভয় থাকবে না।' ১০৬

টিকাঃ
১০৬. মুসলিম, ২/৫০৩; আত-তারগিব ওয়াত তারহিব, ৮৭১।

ফন্ট সাইজ
15px
17px