📄 প্রশংসা করার ক্ষেত্রে সতর্কতা
যেহেতু প্রশংসা করার দরুণ প্রশংসিত ব্যক্তির অহংকার ও আত্মপ্রীতিয়তা জন্ম হওয়ার আশঙ্কা রয়েছে, এজন্য সামান্য-সামান্য প্রশংসা করার ব্যাপারে শরিয়তের নির্দিষ্ট বিধান রয়েছে এবং অনর্থক প্রশংসা করার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে, যাতে যবান হেফাযতের পাশাপাশি মুসলমান ভাইয়ের কল্যাণও কামনা করা হয়।
প্রশংসা তিন ধরনের: ১. কারও সামনে প্রশংসা করা। ২. ব্যক্তির অগোচরে প্রশংসা করা এই নিয়তে যে, যার প্রশংসা করা হচ্ছে সে যেন এই প্রশংসা শোনে। এই দুই ধরনের প্রশংসা নিষেধ। ৩. যার প্রশংসা করা হচ্ছে সে জানুক বা না জানুক, এই দৃষ্টান্তে পেছনে প্রশংসা করা। এই ধরনের প্রশংসা জায়েজ। ৭৯
হযরত আবু বকর সিদ্দিক রা. বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য ব্যক্তির প্রশংসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
লَقَدْ أَهْلَكْتُمْ أَوْ قَطَعْتُمْ ظَهْرَ الرَّجُلِ.
তোমরা তাকে ধ্বংস করে ফেলেছ। অথবা বলেছ, তোমরা তার কোমর ভেঙে ফেলেছ। ৮০
অন্যত্র ইরশাদ হয়েছে,
وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ قَالَهَا ثَلَاثًا ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا لَا মَحَالَةَ فَلْيَقُلْ أَحْسَبُ عَلَيْهِ وَاللَّهُ حَسِيبُهُ وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَحَدًا.
তুমি ধ্বংস হও। তুমি তো তোমার সাথির গলা কেটে ফেলেছ। এ কথা তিনি কয়েকবার বললেন। (তারপর বললেন,) যদি তোমাদের কারও প্রশংসা করতেই হয়, তবে সে যেন বলে, আমি অমুকের সম্পর্কে এমন ধারণা রাখি; যদিও প্রশংসিত ব্যক্তিকে বাস্তবে সে এরূপ মনে করে। আল্লাহই প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত। আর আল্লাহর সামনে কেউ কারও পবিত্রতা বর্ণনা করবে না। ৬৮
অনুরূপ আরেক হাদিসে সম্মুখে প্রশংসাকারীকে এভাবে জবাব প্রদানের শিক্ষা দেওয়া হয়েছে যে, إِذَا رَأَيْتُمُ الْمَدَّاحِينَ فَاحْثُوا فِي وُجُوهِهِمُ التُّرَابَ. যখন তোমরা প্রশংসাকারীদের দেখবে, তাদের মুখের উপর মাটি নিক্ষেপ করবে। ৬৯
উল্লিখিত হাদিসের মর্মার্থ হলো, এমন প্রশংসাকারীর প্রশংসা কানে নেবে না এবং তারা যে পার্থিব স্বার্থে প্রশংসা করছে, তা পূরণ করবে না। যাতে ভবিষ্যতে তারা এভাবে প্রশংসা করার সাহস না দেখায়। মোটকথা, আল্লাহর প্রতি যথাযথ লজ্জাজ্ঞানও হওয়ার দাবি হলো, আমরা নিজেদের যবানকে প্রত্যেক ঐ বস্তু থেকে হেফাযত রাখব, যা মিথ্যা বা অবাস্তব হওয়ার শঙ্কা থাকে। আল্লাহর প্রতি লজ্জার বিষয়টি যথাসম্ভব খেয়াল করা দরকার।
টিকাঃ
৭৯. বাযযার হ, ৪/৮৬।
৮০. বুখারী, ৩/৮৬; মুসলিম, ২/৪৩৪।
৬৮. বুখারী, ২/৮৮৫; মুসলিম, ২/৪১৪; মিশকাত, ২/৪২১।
৬৯. মুসলিম, ২/৪১৪; মিশকাত, ২/৪২১।