📘 গুনাহের সঙ্গে আচরণবিধি > 📄 এক. তাওবা করা

📄 এক. তাওবা করা


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 গুনাহের সঙ্গে আচরণবিধি > 📄 শয়তানকে পেরেশান করা পর্যন্ত তাওবা করতেই থাকবে

📄 শয়তানকে পেরেশান করা পর্যন্ত তাওবা করতেই থাকবে


হাফেয ইবনু তাইমিয়া রহ. লিখেছেন, এক ব্যক্তি তাঁর শায়খকে বলল, আমার গুনাহ হয়ে যায় কী করবো?
শায়খ বললেন, তাওবা করবে।
লোকটি বলল, তাওবা করার পর যদি আবার গুনাহ হয়?
শায়খ বললেন, তাওবা করবে।
লোকটি বলল, যদি আবারও গুনাহ হয়?
শায়খ বললেন, এবারও তাওবা করবে।
লোকটি বলল, কত বার তাওবা করবো?
শায়খ উত্তর দিলেন إلى أن تُحْزِنَ الشيطان শয়তানকে পেরেশান করা পর্যন্ত তাওবা করতেই থাকবে।

📘 গুনাহের সঙ্গে আচরণবিধি > 📄 আব্দুল কাদের জিলানী রহ.-এর ঘটনা

📄 আব্দুল কাদের জিলানী রহ.-এর ঘটনা


এরপরেও আমরা নৈরাশ হতে পারি কিন্তু ইবলিশ নৈরাশ হবে না। একজন লোক যত বড় আল্লাহর ওলী হোক এরপরেও সে তাঁর ব্যাপারে আশা করে যে, কোনোভাবে তাঁকে গোমরাহ করা যায় কিনা!
আব্দুল কাদের জিলানী রহ. তাহাজ্জুদ পড়ছিলেন। গায়েব থেকে আওয়াজ আসল, আপনি তো জান্নাতী হয়ে গিয়েছেন। আপনার আর ইবাদতের দরকার নেই।
আব্দুল কাদের জিলানী রহ. বললেন, ইবলিশ! দূর হও। ভাগো এখান থেকে। কে বলেছে আমার ইবাদতের দরকার নেই! নবীদের পর্যন্ত ইবাদতের দরকার হয়েছে, সেখানে আমি কে! সাহাবায়ে কেরামের ইবাদতের দরকার হয়েছে, সেখানে আমি কে!
সুতরাং ইবলিশ আপনাকে আমাকে কীভাবে ধোঁকা দিবে বলা যায় না। তবে চেষ্টা করতে হবে তার আসা যাওয়াটা যেন কমে যায় এবং সে যেন আমাদের ব্যাপারে নৈরাশ হয়ে যায়। আর এ লক্ষে প্রথম কাজ হল তাওবা করা।

টিকাঃ
১০ ফাতাওয়া ইবনু তাইমিয়া : ৭/৪৯২

📘 গুনাহের সঙ্গে আচরণবিধি > 📄 তাওবার সংক্ষিপ্ত ফজিলত

📄 তাওবার সংক্ষিপ্ত ফজিলত


নবীজী ﷺ বলেছেন
كل ابن آدم خطاء ، وخير الخطائينَ التَّوَّابُونَ
সকল আদম সন্তান ভুলকারী। আর ভুলকারীদের মধ্যে সেরা তারাই, যারা তাওবাকারী। ১১
বোঝা গেল, অনিচ্ছাকৃতভাবে গুনাহ হওয়াটা ভুল তবে বড় ভুল নয়। বড় ভুল হল তাওবা না করা।

টিকাঃ
১১ তিরমিযী : ২৪৯৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00