📘 গুনাহের সঙ্গে আচরণবিধি > 📄 গুনাহের সঙ্গে আচরণবিধি কেমন হওয়া চাই

📄 গুনাহের সঙ্গে আচরণবিধি কেমন হওয়া চাই


নিজের গুনাহের দিকে তাকিয়ে নিজেকে ছোট মনে করার এই মানসিকতা আপনাকে বহু গুনাহ থেকে রক্ষা করবে। হ্যাঁ, এর পরেও মাঝে মধ্যে গুনাহ হয়ে যাবে। মাঝে মধ্যে অহংকার চলে আসবে, গীবত হয়ে যাবে, হিংসা হয়ে যাবে। হয়তো কিছু হারামও ঢুকে যেতে পারে। কিংবা হঠাৎ মোবাইলে, ফেসবুকে একটা গুনাহ হয়ে যেতে পারে। তখন আপনি কী করবেন? গুনাহ-টার সঙ্গে তখন আপনার আচরণ কেমন হবে?

📘 গুনাহের সঙ্গে আচরণবিধি > 📄 প্রথমত চেষ্টা করতে হবে যেন গুনাহ না হয়

📄 প্রথমত চেষ্টা করতে হবে যেন গুনাহ না হয়


প্রথমত চেষ্টা করতে হবে যেন গুনাহ না হয়। তাওবা করলে গুনাহ মাফ হয় এ কথা নিশ্চিত। কিন্তু গুনাহের একটা তাসির আছে। আর তা হলো, গুনাহ গুনাহ-কে টানে। তাওবা করলে গুনাহ মাফ হয়ে গেলেও এর তাসির থাকে। তাই সতর্কতা হল, সেফ জোনে (Safe Zone) থাকা। আর এটাই হল মূল। এটার চেয়ে বড় আমল আরেকটি নেই।

📘 গুনাহের সঙ্গে আচরণবিধি > 📄 সর্বোত্তম আমল

📄 সর্বোত্তম আমল


নবীজী ﷺ বলেন
اتَّقِ المَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ
গুনাহ থেকে বেঁচে থাকো আল্লাহর সবচেয়ে বড় ওলি হতে পারবে। ৬
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-কে যখন জিজ্ঞেস করা হল যে, এক ব্যক্তির ইবাদত কম, গুনাহ কম। আরেক ব্যক্তির ইবাদতও বেশি গুনাহও বেশি। এই দুই ব্যক্তির মাঝে উত্তম কে? তিনি উত্তর দিলেন
لَا أُعْدِلُ بِالسَّلَامَةِ شَيْئًا
গুনাহ থেকে নিরাপদ থাকার মত সমকক্ষ আমল আমি কোনোটিকে মনে করি না। ৭

টিকাঃ
৬ তিরমিযী : ২৩০৫
৭ আদাবুদ-দুনইয়া ওয়াদদীন : ১/৯৮

📘 গুনাহের সঙ্গে আচরণবিধি > 📄 এরপরও গুনাহ হয়ে যেতে পারে

📄 এরপরও গুনাহ হয়ে যেতে পারে


এরপরেও আমাদের গুনাহ হয়ে যেতে পারে। হাদীসে কুদসিতে আল্লাহ বলেন
لو لَمْ تُذْنِبُوا لَذَهَبَ اللهُ بِكُمْ، وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللَّهَ فَيَغْفِرُ لَهُمْ
যদি তোমরা গুনাহ না কর তবে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি তৈরি করবো যারা গুনাহ করবে তারপর তারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে এবং তিনি তাদের মাফ করে দিবেন। ৮
এর অর্থ কি গুনাহ করবো? না, এর অর্থ এটা নয়; বরং এর অর্থ হল গুনাহ থেকে বেঁচে থাকার শতভাগ চেষ্টা করলেও গুনাহ হয়ে যাবে। কারণ আমরা আছি দুনিয়াতে। আপনি যদি এসি রুমে থাকেন তবুও কাপড় ময়লা হয়। বাইরে থাকলে বেশি হয়। যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন এর অর্থ হল, আপনি এসি রুমে আছেন। ময়লা কম হবে কিন্তু হবে। আমাদের মূল কাজ হল, গুনাহ থেকে বেঁচে থাকা।

টিকাঃ
৮ মুসলিম : ২৭৪৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00