📄 বায়েজীদ বোস্তামী রহ.
বায়েজীদ বোস্তামী রহ. সম্পর্কে প্রসিদ্ধ আছে, লোকজন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছে, বৃষ্টি আসছে না। তিনি মনে করলেন যে, বৃষ্টি আসছে না আমার কারণে। কারণ আমি সবচেয়ে বড় গুনাহগার। এ কথা মনে করে তিনি এলাকা থেকে বের হয়ে গেলেন। আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। মানুষ তো মনে করেছে বড় গুনাহগার বের হয়ে গেছে এ জন্য বৃষ্টি শুরু হয়েছে। আসলে তো তা নয়। মূলত তিনি নিজেকে গুনাহগার মনে করেছিলেন; এর কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাযিল শুরু করেছেন।
📄 চালুনি সুঁইকে বলে
অথচ আমাদের চরিত্র হল আমরা মনে করি, সবাই নষ্ট-আমি ভালো। সবাই খারাপ, আমি ভালো। প্রবাদ আছে- চালুনি সুঁইকে বলে, তোর পিছনে ছিদ্র কেন; আমাদেরও অবস্থা অনেকটা এ রকমই। অথচ নবীজী ﷺ তো হাদীসের মধ্যে পরিষ্কার করে বলেছেন
إذا قالَ الرَّجُلُ: هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكُهُمْ
যে ব্যক্তি গর্বভরে বলে, লোকেরা সব ধ্বংস হয়ে গেল, সে তাদের মধ্যে সর্বাধিক বেশি ধ্বংসোন্মুখ। ২
টিকাঃ
২ মুসলিম : ২৬২৩
📄 তোর পিছনে ছিদ্র কেন
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।
📄 নাক ডাস্টবিনে কিন্তু পাছা আসমানে
أنف في الماء إست في السماء
এটি একটি আরবী প্রবাদ। মানে নাক হল পানিতে- ডাস্টবিনে কিন্তু পাছা হল আসমানে।
ঘটনা হল এই, এক ব্যক্তি টয়লেটের ভিতর পড়ে গিয়েছে। আগের যুগের টয়লেট, সেনেটারি না। ওই যে গাছ-টাছ দিয়ে যেগুলো বানানো হত।
আরেকজন তাকে তুলতে গিয়েছে। যে বেচারা তুলতে গিয়েছে তার নাকে সর্দি। তাই টয়লেটওয়ালা ওই ব্যক্তিকে বলে, নাক ঝেড়ে আসো। আমাকে তুলতে যেও না; আগে নাক পরিষ্কার করে আসো।
চিন্তা করুন, সে যে কোথায় আছে এই খবর নেই। কিন্তু লোকটার নাকের ময়লাটা ঠিকই সে দেখেছে!
তো আমাদের অবস্থা হল এই যে, আমরা যে কোথায় আছি এটা দেখি না। কিন্তু কে বাঁকা চললো, কে ত্যাড়া করে তাকালো, কে এমন করে চলল, কে এমন করে কথা বলল- এগুলো আমরা খুব দেখি!
আল্লাহর বান্দা! খুব ভাল করে বুঝুন, যে ব্যক্তি এ ধরণের মানসিকতা রাখে তার ওপর আল্লাহ তাআলা প্রচণ্ড রকমের অসন্তুষ্ট।