📘 গুনাহের সঙ্গে আচরণবিধি 📄 আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির আলামত

📄 আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির আলামত


ইমাম গাযালী রহ. বলতেন, আল্লাহর সন্তুষ্টির একটা আলামত আছে, অসন্তুষ্টিরও একটা আলামত আছে। সন্তুষ্টির আলামত হল, যার ওপর আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ তাকে নিজের দোষ দেখার ব্যাপারে চক্ষুষ্মান করে দেন। আর যে ব্যক্তির ওপর আল্লাহ অসন্তুষ্ট আলামত হল, ওই ব্যক্তিকে আল্লাহ অন্যের দোষ দেখার ব্যাপারে চক্ষুষ্মান করে দেন।

📘 গুনাহের সঙ্গে আচরণবিধি 📄 বায়েজীদ বোস্তামী রহ.

📄 বায়েজীদ বোস্তামী রহ.


বায়েজীদ বোস্তামী রহ. সম্পর্কে প্রসিদ্ধ আছে, লোকজন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছে, বৃষ্টি আসছে না। তিনি মনে করলেন যে, বৃষ্টি আসছে না আমার কারণে। কারণ আমি সবচেয়ে বড় গুনাহগার। এ কথা মনে করে তিনি এলাকা থেকে বের হয়ে গেলেন। আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। মানুষ তো মনে করেছে বড় গুনাহগার বের হয়ে গেছে এ জন্য বৃষ্টি শুরু হয়েছে। আসলে তো তা নয়। মূলত তিনি নিজেকে গুনাহগার মনে করেছিলেন; এর কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাযিল শুরু করেছেন।

📘 গুনাহের সঙ্গে আচরণবিধি 📄 চালুনি সুঁইকে বলে

📄 চালুনি সুঁইকে বলে


অথচ আমাদের চরিত্র হল আমরা মনে করি, সবাই নষ্ট-আমি ভালো। সবাই খারাপ, আমি ভালো। প্রবাদ আছে- চালুনি সুঁইকে বলে, তোর পিছনে ছিদ্র কেন; আমাদেরও অবস্থা অনেকটা এ রকমই। অথচ নবীজী ﷺ তো হাদীসের মধ্যে পরিষ্কার করে বলেছেন
إذا قالَ الرَّجُلُ: هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكُهُمْ
যে ব্যক্তি গর্বভরে বলে, লোকেরা সব ধ্বংস হয়ে গেল, সে তাদের মধ্যে সর্বাধিক বেশি ধ্বংসোন্মুখ। ২

টিকাঃ
২ মুসলিম : ২৬২৩

📘 গুনাহের সঙ্গে আচরণবিধি 📄 তোর পিছনে ছিদ্র কেন

📄 তোর পিছনে ছিদ্র কেন


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

ফন্ট সাইজ
15px
17px