📄 অন্তরের মূল বিষয় অর্থাৎ লজ্জা শেষ হয়ে যাওয়া
লজ্জা সকল কল্যাণকাজের মূল, আর তা শেষ হয়ে যাওয়া সর্বপ্রকার কল্যাণ শেষ হয়ে যাওয়ার নামান্তর। সাইয়িদুনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
الْحَيَاءُ خَيْرٌ كُلُّهُ
লজ্জা হলো সকল কল্যাণের মূল। ৫৯
তিনি আরও বলেন- إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ
যখন তোমার লজ্জা না থাকে তখন যা ইচ্ছা করো। ৬০
টিকাঃ
৫৯ সহীহ মুসলিম/কিতাবুল ইমান হাদীস নং ১৫৭
৬০ সহীহ বুখারী-৬/৫১৫, আবুদাউদ হাদীস নং ৪৪৭৬
📄 গুনাহের কারণে অন্তর থেকে আল্লাহর সম্মান শেষ হয়ে যায়
গুনাহ করার কারণেই বান্দার অন্তর থেকে আল্লাহর সম্মান ও তাঁর বড়ত্ব শেষ হয়ে যায়। আর আবশ্যকীয় বিষয় হলো যে, কেউ ঐ গুনাহ করতে চায় অথবা তা করতে অস্বীকৃতি জ্ঞাপন করে। যদি আল্লাহ তাআলার আযমত ও তার সম্মান বান্দার অন্তরে ঘর বাঁধে, তাহলে সে তাঁর নাফরমানি ও অবাধ্যতা করার সাহস করে না।
📄 গুনাহ ব্যক্তিকে আল্লাহর নিকট ভুলে যাবার কারণ হয়
গুনাহের কারণে বান্দার নিকট স্বীয় রবকে ভুলিয়ে দেওয়া হয়। সোপর্দ করে দেওয়া হয় নফসে আম্মারা ও শয়তানের কাছে। যখন মানুষ এই অবস্থায় উপনীত হয় তখন এমন ধ্বংস ও বরবাদি তার মাঝে লেগে যায়, যা থেকে কখনও নাজাত পাওয়ার আশা করা যেতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
يَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَهُمْ أَنفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর। প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী কালের জন্যে সে কি প্রেরণ করে, তা চিন্তা করা। আল্লাহ তাআলাকে ভয় করতে থাক। তোমরা যা কর, আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্ন বিস্মৃত করে দিয়েছেন। তারাই অবাধ্য। ৬১
টিকাঃ
৬১ সূরা হাশর: ১৮-১৯
📄 নিয়ামত থেকে বঞ্চিত হওয়া ও সাজা পাওয়া
বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, তার কোনো না কোনো গুনাহের কারণে। অনুরূপভাবে সে শাস্তি ও সাজা দেওয়া হয়, কোনো না কোনো গুনাহের কারণে। চতুর্থ খলিফা সাইয়িদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন- প্রত্যেক বিপদাপদ কোনো না কোনো গুনাহের কারণে পতিত হয়। আর কোনো বিপদাপদকে উঠিয়ে নেওয়া হয় না তাওবা করা ব্যতীত।
আল্লাহ তাআলা বলেন-
وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُوا عَن كَثِيرٍ
তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। ৬২
টিকাঃ
৬২ সূরা শুরা: ৩০