📄 আল্লাহ ও গুনাহগারদের মধ্যকার সম্পর্ক ভেঙে যাওয়া
(ইবাদত ও ইসতিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা মানুষকে পাপাচার থেকে দূরে সরিয়ে রাখে) আল্লাহ তাআলার সত্ত্বা ও তার ইবাদতের ব্যাপারে অন্তরের মধ্যে সংকীর্ণভাবকে ফেলে দেওয়া এবং সাবধান করাটাই এমন এক স্বাদ দানকারী আমল, গুনাহকে পরিত্যাগ করার ক্ষেত্রে তার মত অন্য কোনো সম্পূরক আমল নেই। বুদ্ধিমান লোকেরা গুনাহ তরক করার পাশাপাশি শয়তানের থাবা থেকে মুক্তি পেয়ে যায়।
বর্ণিত আছে- কোনো এক ব্যক্তি নেককার বুযুর্গ ব্যক্তির কাছে গিয়ে নিজের অন্তরের ভেতর অনুভূত নির্জনতা ও একাকিত্বের কথা বলল। তখন ঐ নেককার বুযুর্গ ব্যক্তি তাকে বললেন- যখন তুমি ঐ অবস্থাতে ছিলে যে, গুনাহ তোমার অন্তরকে বিরান করে তোমার অন্তরকে নির্জনতায় ফেলে দিয়েছে তখন তুমি (নিজের নফসের ওপর স্থির করে নাও) এসব গুনাহকে পরিত্যাগ করো (বিলকুল ছেড়ে দাও)। ওয়াহশাত তথা একাকিত্ব ও নির্জনতা দূর হয়ে যাবে।
📄 গুনাহগার ব্যক্তি ও অন্যান্য মানুষদের মধ্যে সম্পর্ক না থাকা
গুনাহগার ব্যক্তি তার মাঝে ও অন্যান্য লোকদের মাঝে সর্বদা সম্পর্কহীনতা ও একাকিত্ব অনুভব করে। বিশেষত তাদের মধ্যে নেককার ও বরকতসম্পন্ন লোকদের থেকে একাকিত্ব ও সম্পর্কহীনতা অনুভব করে। যখনই তার এই সম্পর্কহীনতা বাড়তে থাকে সেই পরিমাণ সে তাদের মজলিস থেকে এবং তাদের থেকে দূরে চলে যেতে থাকে। তাদের কাছ থেকে তাদের বরকত দ্বারা ফায়দা হাসিল করা থেকে বঞ্চিত হয়ে যায়। শয়তানের দলের নিকটবর্তী হয়ে যায় এবং সেই পরিমাণ সে হিযবুর রহমান (আল্লাহর দল) থেকে দূর হয়ে যায়। আর এই সম্পর্কহীনতা ও একাকিত্ব এই পর্যায়ে পৌঁছে যায় যে, তা দৃঢ় হয়ে তার বিবি বাচ্চা ও নিকটবর্তী আত্মীয় স্বজন ও তার মাঝে প্রতিবন্ধক বা পর্দা তৈরি হয়ে যায়। এমনকি সে ও তার নফসের মাঝেও তা পতিত হয়। সে নিজেই নিজের মধ্যে একাকিত্ব অনুভব করতে শুরু করে।
কোনো কোনো আসলাফ বলেছেন- যখন আমি আল্লাহর নাফরমানি করি তখন এর প্রভাব আমি আমার বিবি ও নিজের গোপন আখলাকের মধ্যে দেখতে পাই (যে তাদের স্বভাব চরিত্র ও চালচলন আমার নিকট পরিবর্তন হয়ে যায়)।
📄 মুআমালাত লেনদেন, উঠাবসা কঠিন হয়ে যাওয়া
গুনাহগার ব্যক্তি দুনিয়াবি চলাফেরা চালচলনে যেদিকেই মনোনিবেশ করুক না কেন, সে তার সম্মুখের দরজা বন্ধ পায় অথবা কমপক্ষে এমন হয় যে, সকল বিষয় তার কাছে কঠিন হয়ে যায়। অথচ তার বিপরীতে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার কার্যাদি সহজ করে দেন। আর যে ব্যক্তি তাকওয়া ও খোদাভীরুতা পরিহার করে, আল্লাহ তাআলা তার কাজকে কঠিন বানিয়ে দেন।
আল্লাহু আকবার! কী পরিমাণ হয়রানি ও পেরেশানির কথা! ব্যক্তির কল্যাণের দরজা বন্ধ হয়ে যাচ্ছে ও তার মাসলাহাতকে সীমাবদ্ধ করা হচ্ছে। কিন্তু তার কাছে এর সামান্য অনুভূতিও নেই যে, সবকিছু কেমনে হয়ে যাচ্ছে? আর কোথা থেকে করা হচ্ছে?
📄 গুনাহগার ব্যক্তির অন্তরে গভীর অন্ধকার ছেয়ে যাওয়া
প্রকৃতপক্ষে গুনাহগার ব্যক্তি তার অন্তরে ঠিক অন্ধকার রাত্রির ন্যায় অন্ধকার অনুভব করে। তার অন্তরের জন্য পাপকাজের অন্ধকার এমন হয়ে যায় যেমন চোখের অন্ধকার অনুভূত হয়। নিঃসন্দেহে আনুগত্য এক নূর আর অবাধ্যতা ও পাপাচার হলো অন্ধকার।
সাইয়িদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, অবশ্যই নেক কাজ চেহারায় ঔজ্জ্বল্য, অন্তরে নূর, রিজিকে প্রশস্ততা, শরীরের মধ্যে শক্তি ও মাখলুকের অন্তরে মহব্বত পয়দা করে। অথচ খারাপ কাজ করার কারণে চেহারা কুৎসিত হয়। অন্তর ও কবরে অন্ধকার, শরীরে দুর্বলতা, রিজিকে অপ্রশস্ততা ও মাখলুকের অন্তরে হিংসা ও বিদ্বেষ পয়দা হয়।