📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 সালাফদের কথা বেশি উপকারী হওয়ার কারণ কী?

📄 সালাফদের কথা বেশি উপকারী হওয়ার কারণ কী?


আব্দুল্লাহ ইবনু মুবারক রহ. বলেন, হামদুন ইবনু আহমাদ রহ.-কে জিজ্ঞেস করা হয়েছিল, আমাদের কথার চেয়ে সালাফদের কথা বেশি উপকারী ছিল- এর কারণ কী? তিনি উত্তর দেন—
“কারণ, তারা কথা বলতেন ইসলামের মর্যাদা রক্ষার জন্য, নিজেদের নাজাতের জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর আমরা কথা বলি, নিজেদের সম্মান বাড়ানোর জন্য, দুনিয়া কামানোর জন্য এবং মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য।”
তাছাড়া তারা যা বলতেন, অন্তর থেকে বলতেন। আমের ইবনু আব্দি ক্বায়েস রহ. বলেন— “যে কথা অন্তর থেকে বের হয়, সেটা অন্তরে দাগ কাটে। আর যে কথা স্রেফ মুখ দিয়ে বের হয়, সেটা কানের পর্দাও অতিক্রম করে না।”

টিকাঃ
২৪১ তারিখু দামিশক: ১০/২১৪
২৪২ হিলয়াতুল আউলিয়া: ১০/২৩১
২৪৩ জাহিয, আল-বায়ান ওয়াত তাবয়ীন ১/৮৮

ফন্ট সাইজ
15px
17px