📄 আগে ভাবুন, তারপর বলুন
হাসান বসরী রহ. বলতেন—
জ্ঞানী ব্যক্তির জিহবা থাকে তার হৃদয়ের পেছনে। তাই সে কথা বলার ইচ্ছা করলে প্রথমে চিন্তা করে দেখে। কথাটি তার উপকারী হলে বলে, অন্যথায় চুপ করে থাকে। আর অজ্ঞের হৃদয় থাকে তার জিহ্বার পেছনে। তাই সে যখনই কোনো কথা বলার ইচ্ছা করে চিন্তা ভাবনা করা ছাড়াই বলে ফেলে।
টিকাঃ
২২৪ আলবায়ান ওয়াততাবয়ীন: ১/১৫৫