📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 নফসের হিসাব গ্রহণ করা

📄 নফসের হিসাব গ্রহণ করা


তাবেঈ মাইমূন ইবনু মিহরান রহ. বলেন
মানুষ কখনও মুত্তাকী হতে পারবে না, যতক্ষণ না সে তার শরীক থেকে কঠিন হৃদয় হয়ে হিসাব নেওয়ার মতো করে নিজের নফসের হিসাব গ্রহণ করবে। এমনকি কোত্থেকে তার পোশাক-পরিচ্ছদ, খাদ্য-পানীয় ও আয়-রোযগার হচ্ছে তাও সে গভীরভাবে পর্যবেক্ষণ করবে।

টিকাঃ
২১৫ মুহাসাবাতুন নাফস : ২৫

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 মালেক ইবনু দীনার রহ.

📄 মালেক ইবনু দীনার রহ.


মালেক ইবন দীনার রহ. বলেন, দীর্ঘ এক বছর পর্যন্ত আমার মন এ দাবী করে আসছিল, যে আমার মাঝে ইখলাস আছে। যতবার আমার মনে এটা এসেছে, ততবার আমি নিজেকে সম্বোর্ডন করে বলেছি, তোমার দাবী সত্য নয়।
এরই মধ্যে এক দিনের ঘটনা। আমি বসরার একটি গলি অতিক্রম করছিলাম, তখন শুনতে পেলাম, আমাকে উদ্দেশ্য করে এক মহিলা আরেক মহিলাকে ইঙ্গিত করে বলছিল, যদি রিয়াকারী দেখতে চাও তাহলে মালেক ইবনু দীনারকে দেখো।
এটা শোনার পর আমি খুশি হয়ে গেলাম। মনকে তিরস্কার করে বললাম, দেখো, আল্লাহর এক নেক বাঁদি তোমাকে কী নামে ডেকেছে। এরপর থেকে মালেক ইবনু দীনার রহ. বলতেন
কেউ যদি রিয়াকারী- ভণ্ড দেখতে চায় তাহলে আমাকে দেখো। তিনি এও বলতেন
আল্লাহর কসম! যদি তোমরা গুনাহগারের দুর্গন্ধ অনুভব করতে তাহলে আমার দুর্গন্ধের কারণে তোমাদের কেউ আমার কাছে বসতে পারত না।

টিকাঃ
২১৬ মাওয়ায়িয মালেক ইবনু দীনার: ৬৮
২১৭ মাওয়ায়িয মালেক ইবনু দীনার: ৬২

ফন্ট সাইজ
15px
17px