📄 নবীজির যুগের এক যুবকের ঘটনা
একবার এক যুবক রাসূলুল্লাহ-এর খেদমতে এসে বলল
আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। যুবকটির এমন আপত্তিকর আবদার শুনে সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হলেন। তারা যুবকটিকে ধমক দিয়ে বললেন, চুপ, একদম চুপ। কিন্তু রাসূলুল্লাহ যুবকটিকে কাছে ডেকে নিজের কাছে বসালেন এবং বললেন
কাজটা তোমার মায়ের সঙ্গে কেউ করুক; তুমি কি এটা পছন্দ করবে? যুবক উত্তর দিল, আল্লাহর কসম, আমি কখনই তা পছন্দ করবো না। রাসূলুল্লাহ বললেন
তুমি কেন; বরং কোনো সন্তানই নিজের মায়ের ব্যাপারে কক্ষনও এরকম কামনা করবে না। রাসূলুল্লাহ পুনরায় বললেন
তোমার মেয়ের সঙ্গে কাজটা হোক; এটা কি তুমি কামনা করবে? যুবক এবারও আগের মতই উত্তর দিল। রাসূলুল্লাহ এবারও বললেন
তুমি কেন; বরং কোনো মানুষই নিজের মেয়ের ব্যাপারে এরকম কল্পনাও করতে পারে না। পুনরায় রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন
তোমার বোনের ব্যাপারে কি এরূপ চাইবে? যুবক আগের মতই উত্তর দিল। রাসূলুল্লাহ -ও আগের মতই উত্তর দিলেন
আর কোনো মানুষই নিজের বোনের ব্যাপারে এরূপ কল্পনা করতে পারে না। পুনরায় রাসূলুল্লাহ বললেন
তোমার ফুফুর ব্যাপারে কি তুমি এরূপ কামনা করবে? যুবকটি আগের উত্তরটাই ব্যক্ত করলো। রাসূলুল্লাহ-ও তাকে বললেন
কোনো মানুষই নিজের ফুফুর ব্যাপারে এরূপ চেয়ে পারে না। তারপর রাসূলুল্লাহ যুবকটির মাথার উপর রাখলেন এবং দোয়া করলেন
হে আল্লাহ! এর গুনাহ মাফ করুন। এর অন্তর পবিত্র করে দিন এবং এর যৌনাঙ্গ পবিত্র পবিত্র রাখুন।
টিকাঃ
২১৪ মুসনাদে আহমাদ: ২১৭০৮