📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 আল্লাহর দেওয়া প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গই আমানত

📄 আল্লাহর দেওয়া প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গই আমানত


মূলত আল্লাহর দেওয়া প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গই আমানত। কোনো অঙ্গ আল্লাহর নাফরমানীতে ব্যবহার করা- উক্ত আমানতের খেয়ানত। আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাযি. বলেন
আল্লাহ মানুষের যে অঙ্গ সর্বপ্রথম সৃষ্টি করেছেন তা হল গুপ্তাঙ্গ। তা সৃষ্টির পর বনী আদমকে আল্লাহ বলেছেন, এটি তোমার কাছে আমানত রাখলাম; ন্যায়পথ ছাড়া তুমি তা ব্যবহার করবে না। যদি তুমি এ আমানতের হেফাজত কর তাহলে আমি তোমার হেফাজতের জামিন হয়ে যাব। সুতরাং গুপ্তাঙ্গ আমানত। কান, চোখ, জিহ্বা, পেট, হাত, পা সবই আমানত। যার আমানতদারি নেই তার ঈমান নেই।

টিকাঃ
২১৩ তাফসীরে কুরতুবী: ১৪/২৫৪

ফন্ট সাইজ
15px
17px