📄 যার ওপর আল্লাহর গজব তার দুনিয়ার সফলতা কী কাজে আসবে?
শায়খ আব্দুল আযীয আত-তারিফী বলেন, কেউ কেউ আপত্তি তোলেন কাফেররা যদি বাতিলই হয় তাহলে তারা কেন বিশ্বের নেতৃত্ব দিচ্ছে? তারাই তো সবার চেয়ে সুখে আছে। জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তিসহ জীবনকে উপভোগ করার সবই উপকরণ তো তাদের হাতেই!
মনে রেখো, একটা মতাদর্শ অনুসরণ করে কেউ দুনিয়াতে আরামে থাকলেই সে সঠিক হয়ে যায় না। কাফেরও শান্তিতে থাকতে পারে, মুমিনও কষ্টে থাকতে পারে। কিন্তু সফলতা হল, দিন শেষে আল্লাহ তাআলার চোখে সফল হওয়া।
কাফেরদের বিষয়ে আল্লাহ বলেছেন
কুফরির জন্য নিজেদের হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব আর তার জন্য আছে মহাশাস্তি। ১৯৭
যার ওপর আল্লাহর গযব তার দুনিয়ার সফলতা কী কাজে আসবে? ১৯৮
টিকাঃ
১৯৭ সূরা আন নাহল: ১০৬
১৯৮ https://ar.islamway.net/quotes/scholar/1223
📄 মুমিনের জন্য সবচেয়ে লাভজনক দিন কোনটি?
কিছু লোক আ'উন ইবন আব্দুল্লাহ রহ.-কে জিজ্ঞেস করল মুমিনের জন্য সবচেয়ে লাভজনক দিন কোনটি? তিনি উত্তর দিলেন
সে-ই দিন যে দিন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আর আল্লাহ তাকে জানিয়ে দিবেন যে, আমি তোমার ওপর সন্তুষ্ট। ১৯৯
টিকাঃ
১৯৯ ইবনু আবিদ্দুনয়া, ক্বাসরুল আমল: ৮৪