📄 ইলম শেখার পাঁচ উপকারিতা
ইলম নাফে' তথা ইলম উপকারী হওয়ার তিন আলামত।
এক. ইলম অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে।
দুই. ইলমের প্রভাব অঙ্গ-প্রত্যঙ্গের মাঝে প্রকাশ পাবে।
তিন. ইলম দাওয়াতের জযবা তৈরি করবে।
ইমাম রাযী রহ. দীনি ইলমকে বৃষ্টির সঙ্গে তুলনা করেছেন। বৃষ্টির কারণে জমিন যেভাবে ফসল উৎপাদনের জন্য প্রস্তুত হয়। তেমনি দীনি ইলম অর্জনের মধ্য দিয়ে মানুষের নৈতিক ও মানবিক গুণগুলো অর্জিত হয়। অনুরূপভাবে বৃষ্টি ব্যতীত যেমন জমিন থেকে ভালো ফসল উৎপন্ন হয় না, ঠিক দীনি জ্ঞান ব্যতীত মানুষও আল্লাহ্ ত যিকির তাআলার ইবাদাত- বন্দেগিতে লিপ্ত হতে সক্ষম হয় না। ১৯১
রাসূলুল্লাহ ﷺ বলেন,
যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। ১৯২
টিকাঃ
১৯১ তাফসীরে কাবীর: ২/১৯৮ যিকির
১৯২ সহীহ মুসলিম: ২৬৯৯
📄 ইলম শেখা পরহেযগারিতা
মুআয ইবনু জাবাল রাযি. বলেন
তোমরা ইলম শেখো। কেননা আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শেখা পরহেযগারিতা, তা অন্বেষণ করা ইবাদত এবং এর পঠন-পাঠন তাসবীহ। আর জ্ঞান-গবেষণায় নিয়োজিত হওয়া জিহাদের অন্তর্ভুক্ত। যারা জানে না তাদেরকে ইলম শিক্ষা দান করা সদকা এবং ইলম আহরণে আগ্রহীদের কাছে তা বিতরণ করা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। ১৯৩
টিকাঃ
১৯৩ মাদারিজুস সালেকীন: ৩/২৪৬