📄 একবার সুবহানাল্লাহ বলার সাওয়াব
আবু ইমরান জুনী রহ. বলেন, সুলাইমান আ. একবার বাতাসের ওপর ভর করে উড়ে বেড়াচ্ছিলেন। পাখ-পাখালি তাঁকে ছায়া দিয়ে যাচ্ছিল। জীন ও মানুষ দ্বারা তিনি বেষ্টিত ছিলেন। এভাবে যেতে যেতে তিনি বনী ইসরাঈলের এক আবেদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আবেদ এই দৃশ্য দেখে বলে ওঠলেন,
আল্লাহর কসম! হে দাউদের সন্তান! আল্লাহ আপনাকে সুবিশাল রাজত্ব দান করেছেন।
সুলাইমান আ. আবেদের উক্ত মন্তব্য শুনে বলেন
মুমিনের আমলনামায় লিখিত একবার সুবহানাল্লাহ বলার সাওয়াব দাউদের সন্তানকে প্রদত্ত এই বিশাল সাম্রাজ্যের চেয়েও বেশি। কেননা দাউদের সন্তানের এই রাজত্ব একদিন বিলীন হয়ে যাবে। কিন্তু সুবহানাল্লাহ বলার সাওয়াব অবশিষ্ট থেকে যাবে। ১৮৮
টিকাঃ
১৮৮ ইবনু আবিদ্দুনয়া, আযযুহদ: ৪৫