📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 আল্লাহর স্মরণে রত থাকা

📄 আল্লাহর স্মরণে রত থাকা


তাবেয়ী আবু উবাইদাহ ইবনু আব্দুল্লাহ ইবনু মাসঊদ বলেন

যতক্ষণ পর্যন্ত ব্যক্তির অন্তর আল্লাহর স্মরণে রত থাকে, ততক্ষণ মূলত নামাযের মধ্যেই থাকে- যদিও সে বাজারে থাকে। যদি এর সঙ্গে তার জিহ্বা ও দুই ঠোঁট নড়াচড়া করে অর্থাৎ মনের স্মরণের সঙ্গে যদি মুখেও উচ্চারণ করে তাহলে তা হবে খুবই ভালো, বেশি কল্যাণময়। ১৮৭

টিকাঃ
১৮৭ বায়হাকী, শু'আবুল ঈমান: ১/৪৫৩

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 একবার সুবহানাল্লাহ বলার সাওয়াব

📄 একবার সুবহানাল্লাহ বলার সাওয়াব


আবু ইমরান জুনী রহ. বলেন, সুলাইমান আ. একবার বাতাসের ওপর ভর করে উড়ে বেড়াচ্ছিলেন। পাখ-পাখালি তাঁকে ছায়া দিয়ে যাচ্ছিল। জীন ও মানুষ দ্বারা তিনি বেষ্টিত ছিলেন। এভাবে যেতে যেতে তিনি বনী ইসরাঈলের এক আবেদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আবেদ এই দৃশ্য দেখে বলে ওঠলেন,
আল্লাহর কসম! হে দাউদের সন্তান! আল্লাহ আপনাকে সুবিশাল রাজত্ব দান করেছেন।
সুলাইমান আ. আবেদের উক্ত মন্তব্য শুনে বলেন
মুমিনের আমলনামায় লিখিত একবার সুবহানাল্লাহ বলার সাওয়াব দাউদের সন্তানকে প্রদত্ত এই বিশাল সাম্রাজ্যের চেয়েও বেশি। কেননা দাউদের সন্তানের এই রাজত্ব একদিন বিলীন হয়ে যাবে। কিন্তু সুবহানাল্লাহ বলার সাওয়াব অবশিষ্ট থেকে যাবে। ১৮৮

টিকাঃ
১৮৮ ইবনু আবিদ্দুনয়া, আযযুহদ: ৪৫

ফন্ট সাইজ
15px
17px