📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 এক বোনের ঘটনা

📄 এক বোনের ঘটনা


এক বোনের ঘটনা শুনলাম। আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেননি। তার বাবা তাকে বলেছিলেন, আগে পড়াশোনা শেষ করো, তারপর অন্যকথা।

বাবার কথামতো পোস্টগ্রাজুয়েট, পিএইচডি করলেন। ফাঁক দিয়ে একজন স্বাভাবিক তরুণীর মতোই বোনটির দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। সমস্যা হচ্ছে, এত উচ্চশিক্ষিতার জন্য উচ্চশিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন। বোনটা ভার্সিটির প্রফেসর হয়ে গেলেন। কলিগরা বিয়ের প্রস্তাব দিলে সেখানেও বাবা না করে দেন। কোনো ছেলের চেহারা তার ভালো লাগে না তো কোনো ছেলের টাকা-পয়সা তার কাছে কম মনে হয়। হয়তো মেয়ের জন্য পার্ফেক্ট ছেলে খুঁজতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন, পৃথিবীতে কেউই পার্ফেক্ট নয়। এমনকি তার মেয়েও নয়।

এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় গড়ালো। বোনের বয়সও ত্রিশ পেরিয়ে চল্লিশের দিকে এগোলো। প্রচণ্ড ডিপ্রেশনে ভুগে একসময় হাসপাতালে ভর্তি হলেন তিনি।

সামান্য অসুখই তীব্র আকার ধারণ করায় একসময় বোনটা মারা গেলেন। মৃত্যুর সামান্য আগে বাবাকে কাছে ডেকে বললেন, বাবা, বলুন, আমীন। বাবা বললেন, আমীন।
— আবার বলুন, আমীন।
— আমীন।
— আরেকবার বলুন, আমীন।
— আমীন।

বোনটা তারপর বুকে একরাশ ব্যথা নিয়ে বললেন, আল্লাহর কসম! আল্লাহ যেন আপনাকে আখেরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন যেভাবে আপনি আমার যৌবনে আমাকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন।

ঘটনাটা শুনে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। নিজের অজান্তেই দুচোখ অশ্রুসিক্ত হয়ে উঠলো। এ জন্য ছেলে-মেয়ে বিয়ের উপযুক্ত হলে দেরি করা ঠিক নয়।

টিকাঃ
১৬৩ ইন্টারনেট থেকে

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية