📄 কুরআনের আশা-জাগানিয়া আয়াত
রাবেয়া বসরী রহ. বলতেন, আমার নিকট কুরআনের সবচেয়ে আশা-জাগানিয়া আয়াত হচ্ছে—
“নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবেই গ্রহণ কর।”
কেননা এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলেছেন—
“আমি তোমাদের বন্ধু, কাজেই আমাকে বন্ধু হিসেবেই গ্রহণ কর।”
টিকাঃ
১৫১ সূরা ফাতির : ০৬
১৫২ হাকায়িকুততাফসীর: ২/১৫৮
📄 গোপনে ইবলিসের সঙ্গে মিতালী
উহাইব ইবনুল ওয়াদ রহ. বলেন—
“তুমি প্রকাশ্যে ইবলিসকে গালি দিবে এবং গোপনে তার সঙ্গে মিতালী করবে এমন দ্বিচারিতা হতে সাবধান থেকো।”
টিকাঃ
১৫৩ সিফাতুস সাফওয়া: ১/৪২২
📄 সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি
ইবনুল আরাবী রহ. বলতেন—
“সবচেয়ে ক্ষতিগ্রস্থ ওই ব্যক্তি যে মানুষের সামনে ভালো আমল করে। কিন্তু যে মহান সত্তা তার শাহরগের চেয়েও অধিক নিকটে তাঁর সামনে গুনাহ করে।”
টিকাঃ
১৫৪ তাবাকাতুল আওলিয়া: ১/৭৭