📄 একাকী করা প্রতিটি গুনাহের চারটি সাক্ষী
মনে রাখবেন, একাকী করা প্রতিটি গুনাহের চারটি সাক্ষী থাকে— ১. গুনাহের স্থান। ২. তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ। ৩. দুই কাঁধের ফেরেশতা। ৪. হাশরের ময়দানে তার আমলনামা।
📄 অন্তর তিন জায়গায় তালাশ কর
আবদুল্লাহ ইবনু মাসঊদ রাযি. বলতেন—
“তোমার অন্তর তিন জায়গায় তালাশ কর। এক. কুরআন শোনার সময়। দুই. যিকিরের মজলিসগুলোতে। তিন. একাকীত্বের সময়ে। যদি উক্ত তিন জায়গায় তুমি অন্তরটা খুঁজে না পাও তাহলে জেনে রেখো, মূলত তোমার অন্তরটা নেই। সুতরাং আল্লাহ তাআলার কাছে এর পরিবর্তে আরেকটি অন্তর ভিক্ষা কর।”
টিকাঃ
১৪৮ আলফাওয়াইদ, ইবনুল কাইয়্যিম: ১/১৪৯