📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কাউকে বন্ধু বানাবে না

📄 বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কাউকে বন্ধু বানাবে না


ওমর ইবনুল খাত্তাব রাযি. এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন—

“তুমি অনর্থক কোনো কিছুতে জড়াবে না। তোমার শত্রুকে এড়িয়ে চলবে। বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কাউকে বন্ধু বানানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। আর আল্লাহভীরু ছাড়া কেউই বিশ্বস্ত নয়। তুমি পাপিষ্ঠ ব্যক্তির সঙ্গে চলাফেরা করবে না। অন্যথায় সে তোমাকে পাপের পথে ধাবিত করবে এবং তাকে তোমার গোপনীয় বিষয় জানাবে না।”

টিকাঃ
১৪৫ মুসান্নাফ আব্দুর রাজ্জাক : ৩৪৪৫০

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 বন্ধু কবরেও গিয়ে পর্নগ্রাফি পাঠায়

📄 বন্ধু কবরেও গিয়ে পর্নগ্রাফি পাঠায়


আরব বিশ্বের অন্যতম আলেম ড. মুহাম্মাদ আল আরিফি। তাঁর এক বয়ানে শুনেছি। তিনি বলেন, এক যুবক আমার কাছে আসলো খুব লজ্জিত হয়ে। এসেই শুরু করল কান্নাকাটি। আমাকে সে বলল, শায়েখ! আমি খুব বিপদে আছি। আমার বন্ধু মারা গিয়েছে। সে তো কবরে চলে গিয়েছে কিন্তু তার ইমেইল আইডি থেকে এখনও প্রতিনিয়ত আমার ইমেইলে পর্নমুভি আসে। এই জন্য আমি খুব টেনশনে আছি।

শায়েখ বললেন, খুলে বলো, ঘটনা কী? যুবক বলা শুরু করলো, আমরা কয়েকজন বন্ধু ছিলাম। এক সময় সবাই নামায-কালাম পড়তাম। ভালোই ছিলাম। কিন্তু আমাদের সঙ্গে জুটে গেল এক খারাপ বন্ধু। সে স্মার্টফোনে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় আমাদের দেখাতো। বন্ধু-বান্ধবের মাঝে সম্পর্ক খোলামেলা টাইপের হয়, তাই আমরাও তার পাল্লায় পড়ে মাঝে মাঝে এগুলো দেখা শুরু করলাম। এক পর্যায়ে সে সাধারণ জিনিস আর দেখায় না। একেবারে অশ্লীল মুভিগুলো, সরাসরি ব্যভিচার টাইপের জিনিসগুলো দেখানো শুরু করলো।

প্রথম প্রথম আমরা তাকে বকাঝকা করতাম। কিছু উপদেশও দিতাম। বলতাম এগুলো ভালো না ভাই, ঠিক হয়ে যাও। কিন্তু মনে মনে এটাও চাইতাম যে, একটুখানি আরও দেখি। একদিন দুইদিন এরকম হতে হতে এক পর্যায়ে এসে আমরাও অভ্যস্ত হয়ে পড়েছিলাম এবং সব বন্ধুবান্ধব মিলে একেবারে গ্রুপিংভাবে এই নোংরা জিনিসগুলো দেখা শুরু করলাম।

একদিন আমাদের ওই বন্ধুকে বললাম, বন্ধু! তুমি তো দেখি প্রতিদিন নতুন নতুন জিনিস আনো, কোথায় পাও এগুলো? আমরা তো ইন্টারনেট ঘাটাঘাটি করেও এগুলো পাই না।

বন্ধু আমাদেরকে বলল, আমি একটা ওয়েবসাইটের সাবস্ক্রাইবার। যখনই কোনো নতুন ভিডিও আপলোড হয় আমার কাছে নোটিফিকেশন আসে আর আমি সেটা পেয়ে যাই।

আমরা আগ্রহ প্রকাশ করলাম এবং বললাম, আমাদেরকেও ওটার সাবস্ক্রাইবার বানিয়ে দাও।

সে উত্তর দিল, ডলার খরচ হবে। পরক্ষণেই বন্ধু আমাদেরকে যুক্তি দিলো, ডলার খরচের দরকার নেই। তোমরা নিজেদের মেইল আইডি আমার কাছে দিয়ে দাও। আমি এমন এক সিস্টেম করে দিবো যে, যখন আমার কাছে নতুন ভিডিওর নোটিফিকেশন আসবে তখন তোমাদের কাছেও অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে, অটো ফরওয়ার্ড করে দিবো আমি। ফলে তোমরা আমার মতো আপডেট পেয়ে যাবে।

আল্লাহর কী হুকুম! আমাদের ওই বন্ধু হঠাৎ করে এক্সিডেন্টে মারা গেল। বাসের তলায় পিষ্ট হয়ে একেবারে অন দ্যা স্পট মারা গেল। বন্ধু তো কবরে চলে গেল কিন্তু সে কী করে গিয়েছে জানি না; হয়তো কোনো অটো সিস্টেম করে গিয়েছে যে, তার আইডি থেকে নোটিফিকেশন আসা এখনও বন্ধ হয়নি। এখনও ওই ওয়েবসাইটে যখনই কোনো ভিডিও আপলোড হয় সঙ্গে সঙ্গে আমাদের আইডিতে নোটিফিকেশন চলে আসে। এভাবে এখনও কবর থেকেও আমাদের কাছে আমাদের বন্ধু পর্নমুভির নোটিফিকেশন পাঠাচ্ছে! আমার তো ভয় হয়, এর কারণে আমার কী হয়! তাই আমি তাওবা করতে এসেছি।

শায়খ আরেফি যুবকের দীর্ঘ বক্তব্য শোনার পর বললেন, ব্যাপারটা তো কঠিন কিছু নয়। ওয়েবসাইট কতৃপক্ষের কাছে তোমরা মেইল করে বল, আমরা আর এটা চাই না। এটা পাঠানো বন্ধ করে দাও।

তখন যুবক বলল, এই চেষ্টাও আমরা করেছি। কিন্তু কর্তৃপক্ষ জানালো, তোমার আইডি দিয়ে কোনো সাবস্ক্রাইবার আমাদের ওয়েবসাইটে নেই। কাজেই আমরা এটা অফ করতে পারবো না। যার আইডি তার মেইল থেকে যদি আমাদের অফ করার জন্য বলা হয় তাহলে আমরা অফ করবো। এর আগে নয়।

এখন সমস্যা হল, আমাদের ওই বন্ধুর আইডির পাসওয়ার্ড তো আমাদের জানা নেই। পাসওয়ার্ড আমরা উদ্ধার করার চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। যার কারণে বন্ধুর কাছে যতবার নোটিফিকেশন আসে আমাদের কাছেও ততবার নোটিফিকেশন আসে।

চিন্তা করে দেখুন, এই যে এতগুলো বন্ধু পর্নমুভিতে এডিক্টেড হল কার কারণে? একজন খারাপ বন্ধুর কারণে। ফারসিতে একটা প্রবাদ আছে—
খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ।
এখন আফসোস করে কী হবে! চড়ুইরা তো ক্ষেত বিরাণ করে দিয়েছে।

টিকাঃ
১৪৬ ইন্টারনেট থেকে

ফন্ট সাইজ
15px
17px