📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 দ্বীনের পথে পিছিয়ে পড়ার মূল কারণ

📄 দ্বীনের পথে পিছিয়ে পড়ার মূল কারণ


ইবনুল কাইয়িম রহ. বলেন
أجمع العارفونَ باللهِ أَنّ ذنوب الخلواتِ هِيَ أَصلُ الانتكاسات، وأن عبادات الخفاء هي أعظم أسباب الثبات
সকল আওলিয়ায়ে কেরام একমত যে, বান্দার গোপন গুনাহ দীনের পথে তার পিছিয়ে পড়ার মূল কারণ। আর বিপরীতে গোপন ইবাদত দীনের পথে অবিচল থাকার অন্যতম উপায়। ১৩৭

টিকাঃ
১৩৭ মাউকিউ দুরারিস সুন্নিয়্যা: ১/২৪৩

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ

📄 মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ


ইবনু রজব রহ. তো আরও কঠিন কথা বলেন
أَنَّ خَاتِمَةَ السُّوءِ تَكُونُ بِسَبَبٍ دَسِيسَةٍ بَاطِنَةٍ لِلْعَبْدِ لَا يَطْلِعُ عَلَيْهَا النَّاسُ মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ বান্দার গোপন গুনাহ, যা সম্পর্কে মানুষ জানত না। ১৩৮

টিকাঃ
১৩৮ জামিউল উলুম ওয়াল হিকাম: ১/১৭২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00