📄 আল্লাহর নাফরমানি করার কুপ্রভাব
ফুযাইল ইবনু ই'য়ায রহ. বলেন
إني لأعصي الله، فأعرف ذلك في خلق دابتي وَجَارِيتي
আমি যখন আল্লাহর নাফরমানি করি, তখন আমি এর কুপ্রভাব আমার গৃহপালিত পশু ও আমার পরিচারিকার আচরণ-প্রতিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারি। ১৩৬
টিকাঃ
১৩৬ ইবনুল জাওযী, সায়দুল খাত্বির: ৩১
📄 দ্বীনের পথে পিছিয়ে পড়ার মূল কারণ
ইবনুল কাইয়িম রহ. বলেন
أجمع العارفونَ باللهِ أَنّ ذنوب الخلواتِ هِيَ أَصلُ الانتكاسات، وأن عبادات الخفاء هي أعظم أسباب الثبات
সকল আওলিয়ায়ে কেরام একমত যে, বান্দার গোপন গুনাহ দীনের পথে তার পিছিয়ে পড়ার মূল কারণ। আর বিপরীতে গোপন ইবাদত দীনের পথে অবিচল থাকার অন্যতম উপায়। ১৩৭
টিকাঃ
১৩৭ মাউকিউ দুরারিস সুন্নিয়্যা: ১/২৪৩
📄 মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ
ইবনু রজব রহ. তো আরও কঠিন কথা বলেন
أَنَّ خَاتِمَةَ السُّوءِ تَكُونُ بِسَبَبٍ دَسِيسَةٍ بَاطِنَةٍ لِلْعَبْدِ لَا يَطْلِعُ عَلَيْهَا النَّاسُ মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ বান্দার গোপন গুনাহ, যা সম্পর্কে মানুষ জানত না। ১৩৮
টিকাঃ
১৩৮ জামিউল উলুম ওয়াল হিকাম: ১/১৭২