📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 আল্লাহর একটা নিয়ম আছে

📄 আল্লাহর একটা নিয়ম আছে


সুতরাং নিজেকে বুঝান যে, আল্লাহর একটা নিয়ম আছে। কেউ যখন কোনো গুনাহের কাজ শুরু করে তখন আল্লাহ তার সঙ্গে ধৈর্য ও সহিষ্ণুতার আচরণ করেন। এতেও যদি বান্দা পিছু না হটে তাহলে তার সঙ্গে তিনি কিছু দিন যাবত দোষ-ত্রুটি ঢেকে রাখার আচরণ করতে থাকেন।
এরপরেও ফিরে না আসলে আল্লাহ তাকে সাজা দেয়ার ইচ্ছা করেন। আর যে দুর্ভাগার ব্যাপারে তিনি শাস্তির ইচ্ছে করেন তাকে তিনি নাচিয়ে ছাড়েন।
তখন তাকে ঘরে বসিয়ে রেখে লাঞ্ছিত করে ছাড়েন। এমন কি অন্যের জন্য ওই শাস্তিকে দৃষ্টান্ত বানিয়ে দেন।
সুতরাং এভাবে ভাবুন, আমি অনেক দিন থেকে অমুক গুনাহে লিপ্ত। এখন পর্যন্ত আল্লাহ তাআলা দোষ গোপন করে রাখার আচরণ করছেন। যদি শাস্তি দেয়ার ইচ্ছা করে ফেলেন তাহলে আমার দীন-দুনিয়া উভয়টাই যাবে। আমার কিছু থাকবে না। আল্লাহ তাআলা বলেন
وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ
আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, তার সম্মানদাতা কেউ নেই। আয়াতটি নিয়ে ভাবলে গুনাহ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া যায়। ১৩৫

টিকাঃ
১৩৫ সূরা হজ্ব: ১৮

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية