📄 ঘরের মালিক আমাদের থাকতে দিবে না
এক ব্যক্তি আবু জর গিফারী রাযি.-এর ঘরে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে দেখল যে, তেমন কিছু নেই। তাই জিজ্ঞেস করল, আপনার ঘরের আসবাবপত্র কোথায়? আবু জর গিফারী রাযি. উত্তর দেন
إِنَّ لَنَا بَيْتًا نُوَجِّهُ إِلَيْهِ صَالِحَ مَتَاعِنَا আমাদের একটি ঘর (জান্নাতে) আছে, ভালো ভালো আসবাবপত্র সেখানে পাঠিয়ে দেই। লোকটি বলল, যতদিন এই ঘরে আছেন, ততদিনের জন্য হলেও তো এখানে কিছু রেখে দেওয়া দরকার। তিনি উত্তর দেন
إِنَّ صَاحِبَ الْمَنْزِلِ لَا يَدَعُنَا فِيهِ ঘরের মালিক তো এখানে আমাদের থাকতে দিবে না। ১২৮
টিকাঃ
১২৮ ইবনু আবিদ্দুনয়া, আযযুহদ: ১২৭
📄 আরবি ভাষার সবচেয়ে উৎকৃষ্ট ছড়া
আবু হুরায়রা রাযি. বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আরবি ভাষার সবচেয়ে উৎকৃষ্ট ছড়া লাবিদের এই ছড়া ১২৯
أَلا كُلِّ شَيْءٍ مَا خَلَا اللَّهَ بَاطِلُ . وَكُلُّ نَعِيمٍ لَا مَحَالَةَ زَائِلُ
জেনে রেখো ভাই, ধরাতে সবাই, মূলহীন তবে আল্লাহ ছাড়া। সকল নেয়ামত হবে নিঃশেষ, মনে রেখো এই বাক্যখানা।
টিকাঃ
১২৯ সহীহ বুখারী: ৩৮৪১