📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখেরাত

📄 যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখেরাত


দুনিয়ার চিন্তা হল অন্ধকারের মত। যে ঘরে দীর্ঘদিন আলো থাকে না, ওই ঘরে সাপ-বিচ্ছু পোকা-মাকড় আশ্রয় নেয়। আলো জ্বালিয়ে দিলে এগুলো আপনাআপনি পালিয়ে যায়। অনুরূপভাবে যে হৃদয়ে আখেরাতের ফিকির থাকেনা, ওই হৃদয় অন্ধকার। চিন্তা-পেরেশানি ও বালা-মুসিবত নামক বিভিন্ন জাতের সাপ-বিচ্ছু পোকা-মাকড় সেখানে থাকবেই। কিন্তু যদি হৃদয়ে আখেরাতের চিন্তা নামক আলো জ্বালিয়ে দেয়া হয় তাহলে এগুলো আপনাআপনি চলে যেতে বাধ্য। কেননা রাসূলুল্লাহ ﷺ বলেন مَنْ كَانَتْ الْآخِرَةُ هَمَّهُ : جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ ، وَجَمَعَ لَهُ شَمْلَهُ ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ ، وَمَنْ كَانَتْ الدُّنْيَا هَمَّهُ : جَعَلَ اللهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ ، وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَهُ ، وَلَمْ يَأْتِهِ مِنْ الدُّنْيَا إِلَّا مَا قُدَّرَ لَهُ
যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে আখেরাত, আল্লাহ তাআলা সেই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দিবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্রিত করে সুসংযত করে দিবেন, তখন তার নিকট দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দিবে।
আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, আল্লাহ তাআলা সেই ব্যক্তির গরীবি ও অভাব-অনটন দু'চোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ও ছিন্নভিন্ন করে দিবেন। তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়াতে সে এর চাইতে বেশি পাবে না। ১২৭

টিকাঃ
১২৭ তিরমিযী: ২৪৬৫

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 ঘরের মালিক আমাদের থাকতে দিবে না

📄 ঘরের মালিক আমাদের থাকতে দিবে না


এক ব্যক্তি আবু জর গিফারী রাযি.-এর ঘরে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে দেখল যে, তেমন কিছু নেই। তাই জিজ্ঞেস করল, আপনার ঘরের আসবাবপত্র কোথায়? আবু জর গিফারী রাযি. উত্তর দেন
إِنَّ لَنَا بَيْتًا نُوَجِّهُ إِلَيْهِ صَالِحَ مَتَاعِنَا আমাদের একটি ঘর (জান্নাতে) আছে, ভালো ভালো আসবাবপত্র সেখানে পাঠিয়ে দেই। লোকটি বলল, যতদিন এই ঘরে আছেন, ততদিনের জন্য হলেও তো এখানে কিছু রেখে দেওয়া দরকার। তিনি উত্তর দেন
إِنَّ صَاحِبَ الْمَنْزِلِ لَا يَدَعُنَا فِيهِ ঘরের মালিক তো এখানে আমাদের থাকতে দিবে না। ১২৮

টিকাঃ
১২৮ ইবনু আবিদ্দুনয়া, আযযুহদ: ১২৭

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 আরবি ভাষার সবচেয়ে উৎকৃষ্ট ছড়া

📄 আরবি ভাষার সবচেয়ে উৎকৃষ্ট ছড়া


আবু হুরায়রা রাযি. বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আরবি ভাষার সবচেয়ে উৎকৃষ্ট ছড়া লাবিদের এই ছড়া ১২৯
أَلا كُلِّ شَيْءٍ مَا خَلَا اللَّهَ بَاطِلُ . وَكُلُّ نَعِيمٍ لَا مَحَالَةَ زَائِلُ
জেনে রেখো ভাই, ধরাতে সবাই, মূলহীন তবে আল্লাহ ছাড়া। সকল নেয়ামত হবে নিঃশেষ, মনে রেখো এই বাক্যখানা।

টিকাঃ
১২৯ সহীহ বুখারী: ৩৮৪১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00