📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 পাঁচ কারণে ইবলিস দুর্ভাগা

📄 পাঁচ কারণে ইবলিস দুর্ভাগা


মুহাম্মাদ ইবনু দুওয়ারী রহ. বলেন
شَقِيَ إِبْلِيسُ بِخَمْسَةِ أَشْيَاءَ لَمْ يُقِرَّ بِالذَّنْبِ، وَلَمْ يَنْدَمْ، وَلَمْ يلم نَفْسَهُ، ولم يعزم على التوبة، وَقَنَطَ مِنَ الرحمة
ইবলিস দুর্ভাগা হয়েছে পাঁচ কারণে-
১. নিজের গুনাহের কথা স্বীকার করেনি।
২. নিজের গুনাহের জন্য লজ্জিত হয়নি।
৩. গুনাহের জন্য নিজেকে তিরস্কার করেনি।
৪. তাওবার ইচ্ছা করেনি।
৫. আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে।

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 আদম আ. পাঁচ কারণে সৌভাগ্যের অধিকারী হয়েছেন

📄 আদম আ. পাঁচ কারণে সৌভাগ্যের অধিকারী হয়েছেন


তিনি আরও বলেন
سَعِدَ آدَمُ بِخَمْسَةِ أَشْيَاءَ اعْتَرَفَ بِالْمُخَالَفَةِ وَنَدِمَ عَلَيْهَا، وَلَامَ نَفْسَهُ وَسَارَعَ إِلَى التَّوْبَةِ وَلَمْ يَقْنَطُ مِنَ الرَّحْمَةِ
আদম আ. পাঁচ কারণে সৌভাগ্যের অধিকারী হয়েছেন
১. হুকুম অমান্য করার কথা স্বীকার করে নিয়েছেন।
২. এর জন্য লজ্জিত হয়েছেন।
৩. নিজেকে তিরস্কার করেছেন।
৪. দ্রুত তাওবা করেছেন।
৫. আল্লাহর রহমত থেকে নিরাশ হন নি। ১২৫

টিকাঃ
১২৫ তাফসীরে কাসেমী: ৫/২৬

ফন্ট সাইজ
15px
17px