📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 হিসাবের আগে হিসাব

📄 হিসাবের আগে হিসাব


ওমর রাযি. বলেতেন
حَاسِبُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُحَاسَبُوا ، فإنّه أهون لحسابكم وزنوا أَنْفُسَكُمْ قَبْلَ أن توزنوا، وَتَزَيَّنُوا لِلْعَرْضِ الأَكْبَرِ
আল্লাহর নিকট তোমাদের হিসাবদানের আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব গ্রহণ করো এবং (আল্লাহর নিকটে) ওজনের আগে নিজেরা নিজেদের ওজন করো। কেননা এটা করা তোমাদের জন্য তুলনামূলক সহজ। আর তোমরা সবচেয়ে বড় আরয বা হিসাবের জন্য পাথেয় জোগাড় করো। ১২২

টিকাঃ
১২২ মুহাসাবাতুন নাফস, ইবনু আবিদ্দুনয়া: ২২

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 নফসকে তিরস্কার করা

📄 নফসকে তিরস্কার করা


হাসান বসরী রহ. বলেন
إن المؤمن، والله، ما تراه إِلا يَلومُ نَفسَه على كل حَالَاتِهِ؛ يَسْتَقصِرُهَا في كلِ مَا يَفْعَلُ فَيَندمُ ويَلومُ نَفسَه، وإن الفَاجِرَ لَيَمْضِي قدمًا لَا يَعَاتِبُ نَفْسَه
আল্লাহর কসম! তুমি মুমিনকে সর্বাবস্থায় নিজের নফসকে তিরস্কার করতে দেখতে পাবে। তার সব কাজেই সে কিছু না কিছু ত্রুটি খুঁজে পায়। তাই কেন এ ত্রুটি হল তা ভেবে সে লজ্জিত ও অনুশোচিত হয় এবং মনকে সে জন্য তিরস্কার করে।
পক্ষান্তরে পাপাচারী দুষ্কৃতিকারী অসংকোচে অন্যায়-অপকর্ম করে, তা নিয়ে মনকে সে কদাচিৎই ভৎর্সনা করে। ১২৩

টিকাঃ
১২৩ ইগাছাতুল লাহফান: ১/৭৭

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 নফসকে কান্না ও রাত জাগার কষ্ট দিয়ে মেরে ফেলা

📄 নফসকে কান্না ও রাত জাগার কষ্ট দিয়ে মেরে ফেলা


রবী' রহ. আল্লাহর ভয়ে এত বেশি কাঁদতেন এবং রাত জেগে ইবাদত করতেন যে, তার মা ছেলের জীবন নাশের আশঙ্কা করতেন। একদিন তিনি তাকে বললেন, প্রিয় পুত্র আমার! তোমার হাতে কেউ হয়ত নিহত হয়েছে? রবী' রহ. বললেন, হ্যাঁ মা, হয়তো তা হবে! মা বললেন, বৎস আমার, বলো তো, এই নিহত লোকটা কে হতে পারে, যার হত্যাকারীকে তার পরিবারের কাছে নিয়ে গেলে তারা হত্যাকারীর অবস্থা দেখে তাকে ক্ষমা করে দিবে? আল্লাহর কসম! নিহতের পরিবার যদি তোমার এত কান্নাকাটি ও রাত জাগার কথা জানতে পারে তাহলে তাদের মনে তোমার প্রতি অবশ্য করুণা জাগবে।
তখন রবী' রহ. বুঝতে পেরে বললেন هى نفسي সেই নিহত লোকটা হল আমার নফস বা মন। অর্থাৎ তিনি তার নফসকে কান্না ও রাত জাগার কষ্ট দিয়ে মেরে ফেলেছেন। ১২৪

টিকাঃ
১২৪ হিলয়াতুল আউলিয়া: ২/১১৪

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 পাঁচ কারণে ইবলিস দুর্ভাগা

📄 পাঁচ কারণে ইবলিস দুর্ভাগা


মুহাম্মাদ ইবনু দুওয়ারী রহ. বলেন
شَقِيَ إِبْلِيسُ بِخَمْسَةِ أَشْيَاءَ لَمْ يُقِرَّ بِالذَّنْبِ، وَلَمْ يَنْدَمْ، وَلَمْ يلم نَفْسَهُ، ولم يعزم على التوبة، وَقَنَطَ مِنَ الرحمة
ইবলিস দুর্ভাগা হয়েছে পাঁচ কারণে-
১. নিজের গুনাহের কথা স্বীকার করেনি।
২. নিজের গুনাহের জন্য লজ্জিত হয়নি।
৩. গুনাহের জন্য নিজেকে তিরস্কার করেনি।
৪. তাওবার ইচ্ছা করেনি।
৫. আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00