📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 চার. শয়তান থেকে হেফাজতকারী যিকির

📄 চার. শয়তান থেকে হেফাজতকারী যিকির


আবু আয়‍্যাশ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি সকালে উপনীত হয়ে বলে
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ অর্থ : আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
এটা তার জন্য ইসমাঈল আ. বংশীয় একটি গোলাম আযাদ করার সমান হবে, তার জন্য দশটি সওয়াব লেখা হবে ও দশটি গুনাহ মোচন করা হবে এবং তার দশটি মর্যাদা বুলন্দ করা হবে এবং শয়তান থেকে নিরাপদ থাকবে যতক্ষণ না সন্ধ্যা হয়।
আর যদি সন্ধ্যায় উপনীত হয়ে তা বলে, তাহলে ভোর পর্যন্ত অনুরূপ ফজিলত পাবে।
বর্ণনাকারী হাম্মাদ রহ.-এর বর্ণনায় রয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে স্বপ্নে দেখে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল! আবু আয়‍্যাশ আপনার নামে এই এই বলেছে। তিনি বললেন, আবু আয়‍্যাশ সত্যিই বলেছে। ১২০

টিকাঃ
১২০ আবু দাউদ: ৫০৭৭

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 পাঁচ. নফসের ধোঁকা থেকে মুক্তির দোয়া

📄 পাঁচ. নফসের ধোঁকা থেকে মুক্তির দোয়া


রাসূলুল্লাহ ﷺ ফাতেমা রাযি.-কে বলেন, আমি তোমাকে যা অসিয়ত করছি তা শুনতে কিসে তোমাকে বাধা দেয়? তুমি যখন সকালে উপনীত হবে কিংবা সন্ধ্যায় উপনীত হবে তখন বলবে يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ অর্থ: হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের উসিলায় আপনার কাছে উদ্ধার প্রার্থনা করছি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন। আর আমাকে আমার নফসের কাছে নিমেষের জন্যও সোপর্দ করবেন না। ১২১

টিকাঃ
১২১ সহীহ আল জামি': ৫৮২০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00