📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 তরুণ ও যুবকদের প্রতি বিশেষ অনুরোধ

📄 তরুণ ও যুবকদের প্রতি বিশেষ অনুরোধ


আল্লাহ তাআলার নিকট যুবক বয়সের ইবাদত বন্দেগী অনেক প্রিয়। যে সাত শ্রেণির লোকদেরকে আল্লাহর ছায়াতলে আশ্রয় দান করবেন তাদের মধ্যে এক শ্রেণি হল ঐ যুবক যে তার যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। গুনাহের প্রবল স্রোতে যে গা ভাসিয়ে দেয় নি। কিন্তু আফসোসের বিষয় হল, আজকের অনেক তরুণ-যুবক সময়ের যথাযথ কদর করছে না। বিশেষত তারা রাতকে অবাধ মনে করে। ইন্টারনেটের বিষাক্ত ছোবল তাদের ঈমান-আমল এবং আখলাক সবকিছুই কেড়ে নিচ্ছে। ডিভাইসের স্পর্শে রাতের পর রাত তারা নষ্ট করে দিচ্ছে। রাতকে দিন বানাচ্ছে আর দিনকে রাত। আল্লাহ তাআলার নেযামকে তারা পরিবর্তন করে দিচ্ছে।
জীবনের এই বক্রধারা থেকে আল্লাহ তাদের ফিরে আসার তাওফীক দিন। আসুন জীবনকে সে স্রষ্টার নিকট সঁপে দিই, যিনি আমাদের জীবন দান করেছেন।

টিকাঃ
১১৩ মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৬৬৮১

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 ফাসেকদের জন্য ঘুমিয়ে থাকা উত্তম

📄 ফাসেকদের জন্য ঘুমিয়ে থাকা উত্তম


সুফিয়ান সাওরী রহ. বলেন
شر حالات المؤمن أن يكون نائماً ، وخير حالات الفاجر أن يكون نائماً لأن المؤمن إذا كان مستيقظاً فهو متحل بطاعة الله فهو خير له من نومه ، والفاجر إذا كان مستيقظاً فهو متحل بمعاصي الله فنومه خير له من يقظته
মুমিনের জন্য ঘুমিয়ে থাকা অমঙ্গল। ফাসেকের জন্য ঘুমিয়ে থাকা উত্তম। কেননা মুমিন জেগে থাকলে আল্লাহর ইবাদতে সময় দিবে। সুতরাং তার না ঘুমানো ভালো। পক্ষান্তরে ফাসেক জেগে থাকলে গুনাহে মত্ত থাকবে। সুতরাং তার জন্য ঘুমানোই শ্রেয়। ১১৪

টিকাঃ
১১৪ ইবনু আবিদ্দুনয়া, আততাহাজ্জুদ ওয়া ক্বিয়ামুললাইল: ৯

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 জেগে থাকাটা মানুষকে ধ্বংস করে দিয়েছে

📄 জেগে থাকাটা মানুষকে ধ্বংস করে দিয়েছে


সালফে সালেহীনের যুগে মাঝে মাঝে কিছু লোক সুন্দর সুন্দর কথা নিয়ে বাজারে প্রচার করত। এক ব্যক্তি বাজারে হেঁটে হেঁটে প্রচার করতে লাগলো
أَهْلَكَكُمُ النَّوْمُ 'হে মানুষ! ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে'।
অর্থাৎ সে বুঝাতে চাইলো যে, মানুষ ঘুমের কারণে ইবাদত করে না তাই ধ্বংস হয়ে গিয়েছে।
তখন একজন আল্লাহওয়ালা তাকে বাধা দিয়ে বললেন, বিষয়টা এমন নয়। বরং প্রকৃত বিষয় হল
بَلْ أَهْلَكَتْكُمُ الْيَقِظَةُ
'মানুষকে জেগে থাকাটা ধ্বংস করে দিয়েছে'।
এর অর্থ হল, জেগে থেকে মানুষ গুনাহ করে। আর এটাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এজন্যই উক্ত আল্লাহওয়ালা বলেন, তোমার কথা সংশোধন করো এবং এভাবে বল
خَفْ اللَّهَ بِالنَّهَارِ وَنَمْ بِاللَّيْلِ
'দিনের বেলায় আল্লাহকে ভয় করো আর রাতের বেলায় ঘুমাও'। ১১৫

টিকাঃ
১১৫ আদাবুদদুনয়া ওয়াদদীন: ১/৯৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00