📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 দুনিয়াতে থাকা মানে নেক আমল করার সুযোগ থাকা

📄 দুনিয়াতে থাকা মানে নেক আমল করার সুযোগ থাকা


ইবরাহীম আত-তায়মী রহ. বলেছেন, একবার আমি মনে মনে কল্পনা করলাম যে, আমি জান্নাতে আছি। জান্নাতের ফল খাচ্ছি, জান্নাতের নহরের পানি পান করছি, জান্নাতের তরুণীদের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হচ্ছি। আবার কল্পনা করলাম যে, আমি জাহান্নামে আছি। জাহান্নামের যাক্কুম খাচ্ছি, পুঁজ পান করছি, তার শিকল-বেড়ির শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে আছি। এবার আমি আমার মনকে বললাম, মন আমার! তুই কোন্টা চাস? মন বলল, আমি দুনিয়াতে ফিরে গিয়ে নেক কাজ করতে চাই। আমি বললাম, তুই তো তোর কাঙ্ক্ষিত স্থানেই আছিস। কাজেই এখনই নেক কাজ কর। ১০৪

টিকাঃ
১০৪ মুহাসাবাতুন নাফস: ১০

ফন্ট সাইজ
15px
17px