📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 দুনিয়ার আসল ছবি

📄 দুনিয়ার আসল ছবি


আবু বকর ইবনু আ'য়‍্যাশ রহ. বলেন, আমি স্বপ্নে দেখলাম, কুৎসিত এক বুড়ি। মাথার চুলগুলো তার এলেমেলো। সে দু'হাতে তালি বাজাচ্ছিল। তার পেছনে পেছনে ছুটে চলছে বহু মানুষ। তারাও দু' হাতে তালি বাজাচ্ছিল। বুড়ি আমাকে অতিক্রম করার সময় বলছিল
لَوْ ظَفَرْتُ بِكَ صَنَعْتُ بِكَ مَا صَنَعْتُ بِهَؤُلَاءِ 'যদি আমি তোমাকে ধরাশায়ী করতে পারি তাহলে তোমার অবস্থাও এদের মত করে ছাড়ব'।
স্বপ্নটি বলে আবু বকর ইবন আয়‍্যাশ রহ. অঝোরে কাঁদতে লাগলেন। তিনি বলেন, স্বপ্নটি আমি বাগদাদে আসার আগে দেখেছি। ৯৯

টিকাঃ
৯৯ ইবনু আবিদ্দুনয়া, আযযুহদ: ৩০

ফন্ট সাইজ
15px
17px