📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 বিস্ময় তাদের জন্য

📄 বিস্ময় তাদের জন্য


আব্দুল্লাহ ইবনু শুরুমাহ রহ. বলেন
عَجِبتُ لِلنَّاسِ يَحْتِمُوْنَ مِنَ الطَّعَامِ مَخَافَةَ الدَّاءِ، وَلَا يَحْتِمُوْنَ مِنَ الذُّنوبِ مَخَافَةَ النَّارِ আমি ওই সকল লোকদের দেখে আশ্চর্য হয়ে যাই, যারা রোগের ভয়ে খাবার-দাবার থেকে বিরত থাকতে পারে (ডায়েট কন্ট্রোল করতে পারে), কিন্তু জাহান্নামের ভয়ে গুনাহ থেকে বিরত থাকতে পারে না। ৯৪

টিকাঃ
৯৪ সিয়ারু আ'লামিন নুবালা: ৬/৩৪৮

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 বিপদের সঙ্গে জাহান্নামের আগুনের তুলনা

📄 বিপদের সঙ্গে জাহান্নামের আগুনের তুলনা


সালাফদের যুগে বসরায় একজন পুণ্যবতী মহিলা বাস করতেন। তার উপরে যতই বিপদ আসুক না কেন, তার চেহারায় কোনো দুশ্চিন্তার ছাপ পড়তো না। এলাকার মহিলারা তাকে একবার জিজ্ঞেস করলেন, আচ্ছা! সমস্যা-
সংকটে আপনি কিভাবে এত স্বাভাবিক থাকতে পারেন, ধৈর্যধারণের এই অপরিমেয় শক্তি আপনি কোথা থেকে লাভ করেন? তিনি বললেন, আমার জীবনে যখনই কোনো বিপদ আসে, তখন আমি জাহান্নামের কথা স্মরণ করি এবং সেই বিপদের সঙ্গে জাহান্নামের আগুনের তুলনা করার চেষ্টা করি। যখনই আমি এই চিন্তায় নিজেকে নিমগ্ন করি, তখন সেই বিপদটি আমার দৃষ্টিতে মাছির চেয়ে নগণ্য হিসাবে ধরা দেয়। ফলে আমি খুব সহজেই ধৈর্যধারণ করতে পারি। ৯৫

টিকাঃ
৯৫ তাসলিয়াতু আহলিল মাসায়েব: ৩০

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 আরাফার মাঠে কান্না ও রোনাজারির চিত্র

📄 আরাফার মাঠে কান্না ও রোনাজারির চিত্র


হাকীম ইবনু হিযাম রাযি. এক শত পশু ও এক শত গোলাম সঙ্গে নিয়ে আরাফার মাঠে অবস্থান করতেন। পশুগুলোকে আল্লাহর রাস্তায় জবাই করে দিতেন আর গোলামগুলোকে আযাদ করে দিতেন। তাঁর অবস্থা দেখে মানুষ দোয়া ও কান্নায় লুটিয়ে পড়ত আর বলত
رَبَّنَا هَذَا عَبْدُكَ، قَدْ أَعْتَقَ عَبِيدَهُ، وَنَحْنُ عَبِيدُكَ، فَأَعْتِقْنَا مِنَ النَّارِ হে আমাদের রব! সে (হাকীম ইবনু হিযাম) আপনার গোলাম হয়েও তাঁর গোলামদের মুক্ত করে দিয়েছে। আমরা আপনার গোলাম, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। ৯৬

টিকাঃ
৯৬ সিয়ারু আ'লামিন নুবালা: ৩/৫০

ফন্ট সাইজ
15px
17px