📄 তৃষ্ণায় শীতল পানীয়ের চাইতেও রাসূল ﷺ অধিক প্রিয়
আলী রাযি.-কে জিজ্ঞেস করা হল যে, রাসূল ﷺ-কে আপনারা কেমন ভালোবাসতেন? জবাবে তিনি বলেন كَانَ وَاللَّهِ أَحَبُّ إِلَيْنَا مِنْ أَمْوَالِنَا وَأَوْلادَنَا، وآبائِنَا وَأُمَّهَاتِنَا، وَمِنَ الْمَاءِ الْبَارِدِ عَلَى الظَّمَا আল্লাহর কসম! তিনি আমাদের নিকট আমাদের ধন-সম্পদ, সন্তান-সন্ততি, পিতৃ ও মাতৃকুল এবং প্রচণ্ড তৃষ্ণার সময় ঠাণ্ডা পানি যেমন প্রিয়, তার চাইতেও অধিক প্রিয় ছিলেন। ৯১
خوشا چشمے کہ دید آں روئے زیبا خو شادل که دارد خیال محمد صلی علی السلام সেই চক্ষু কত সৌভাগ্যবান যে প্রিয়নবী ﷺ-এর কান্তিময় অবয়ব দর্শন করেছে। সেই হৃদয় কত সার্থক ও ভাগ্যবান যেখানে মুহাম্মাদ মোস্তফা ﷺ-এর খেয়াল-ধ্যান বাস করে।
টিকাঃ
৯۱ আশ-শিফা বি তা'রীফি হুকূক্বিল মুস্তফা : ২/৫২