📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 হাউজে কাউসারের পানি পান করতে পারবে না যারা

📄 হাউজে কাউসারের পানি পান করতে পারবে না যারা


এই হাউজ থেকে রাসূল ﷺ-এর সেই উম্মত পানি পান করতে পারবে, যারা তাদের জীবনকে রাসূল ﷺ-এর সুন্নত মোতাবেক সাজাতে সক্ষম হয়েছে এবং বিদআতের গুনাহ থেকে দূরে থাকতে পেরেছে। যারা দীনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে এবং নিজেদের পার্থিব স্বার্থে সেগুলো দীন বলে চালিয়ে দেয়, ইবাদত মনে করে, মানুষকে বিদআত করার প্রতি উদ্বুদ্ধ করে, তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। তাই আমাদের উচিত বিদআত-শিরক থেকে মুক্ত থাকা। আল্লাহকে ভয় করা।
আবদুল্লাহ ইবনু মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আমি তোমাদের আগে হাউজের কাছে গিয়ে হাজির হবো। আর ওই সময় তোমাদের কতগুলো লোককে আমার সামনে উঠানো হবে। আবার আমার সামনে থেকে তাদের সরিয়ে দেওয়া হবে। তখন আমি বলব, হে রব, এরা তো আমার উম্মত।
তখন বলা হবে إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ তোমার পরে এরা কী নতুন কাজ করেছে তা তো তুমি জান না। ৮৯ এ শুনে আমি বলব, যারা আমার পরে পরিবর্তন করেছে, তারা দূর হোক, দূর হোক। ৯০

টিকাঃ
৮৯ বুখারী: ৬৫৭৬
৯০ বুখারী: ৭০৫০

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 তৃষ্ণায় শীতল পানীয়ের চাইতেও রাসূল ﷺ অধিক প্রিয়

📄 তৃষ্ণায় শীতল পানীয়ের চাইতেও রাসূল ﷺ অধিক প্রিয়


আলী রাযি.-কে জিজ্ঞেস করা হল যে, রাসূল ﷺ-কে আপনারা কেমন ভালোবাসতেন? জবাবে তিনি বলেন كَانَ وَاللَّهِ أَحَبُّ إِلَيْنَا مِنْ أَمْوَالِنَا وَأَوْلادَنَا، وآبائِنَا وَأُمَّهَاتِنَا، وَمِنَ الْمَاءِ الْبَارِدِ عَلَى الظَّمَا আল্লাহর কসম! তিনি আমাদের নিকট আমাদের ধন-সম্পদ, সন্তান-সন্ততি, পিতৃ ও মাতৃকুল এবং প্রচণ্ড তৃষ্ণার সময় ঠাণ্ডা পানি যেমন প্রিয়, তার চাইতেও অধিক প্রিয় ছিলেন। ৯১
خوشا چشمے کہ دید آں روئے زیبا خو شادل که دارد خیال محمد صلی علی السلام সেই চক্ষু কত সৌভাগ্যবান যে প্রিয়নবী ﷺ-এর কান্তিময় অবয়ব দর্শন করেছে। সেই হৃদয় কত সার্থক ও ভাগ্যবান যেখানে মুহাম্মাদ মোস্তফা ﷺ-এর খেয়াল-ধ্যান বাস করে।

টিকাঃ
৯۱ আশ-শিফা বি তা'রীফি হুকূক্বিল মুস্তফা : ২/৫২

ফন্ট সাইজ
15px
17px