📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 সাবধান হও

📄 সাবধান হও


হাতিম আলআসাম রহ. সঙ্গীদের আল্লাহর স্মরণ শিক্ষা দিতে গিয়ে বলতেন
لَوْ أَنَّ صَاحِبَ خَبَرٍ جَلَسَ إِلَيْكَ ، لَكُنْتَ تَتَحَرِّزُ مِنْهُ، وَكَلَامُكَ يُعْرَضُ عَلَى اللهِ فَلا تَحْتَرِزُ কোনো সংবাদ-সংগ্রহকারী যদি তোমার কাছে বসে, তবে তো তুমি তার ব্যাপারে খুব সাবধান থাকো। এদিকে তোমার কথা আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, কিন্তু তুমি সাবধান হও না। ৮৫

টিকাঃ
৮৫ সিয়ারু আলামিন নুবালা: ১১/৪৮৭

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 লেখক ফেরেশতাদেরকে আরাম দিবে না?

📄 লেখক ফেরেশতাদেরকে আরাম দিবে না?


হাদীসে এসেছে, আয়শা রাযি. প্রতি রাতে ইশার নামাযের পর আপনজনদের কাছে এ বলে পাঠাতেন যে
أَلَا تُرِيحُونَ الْكُتَابَ লেখক ফেরেশতাদেরকে এখনও আরাম (অবসর) দিবে না? ৮৬

টিকাঃ
৮৬ মুয়াত্তা মালিক: ১৮৫০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00