📄 ইমাম আহমদ ইবনু হাম্বল রহ.-এর বিনয়
ইমাম আহমদ ইবনু হাম্বল রহ. একদিন বাগদাদের বাজারে এলেন। এক বোঝা কাঠ খরিদ করে কাঁধে নিয়ে চলতে শুরু করলেন। যখন লোকেরা তাকে চিনে ফেলল, তখন ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে, দোকানদাররা দোকান ছেড়ে, পথিকরা পথ চলা বন্ধ করে তাঁর কাছে ছুটে এল ও সালাম দিয়ে বলতে লাগল, আমরা আপনার বোঝা বহন করব।
তখন তাঁর হাত কেঁপে উঠল, চেহারা লাল হয়ে গেল, দু'চক্ষু বেয়ে অশ্রু ঝরতে লাগল। অতঃপর তিনি বারবার বলতে থাকলেনঃ
نحن قوم مساكين ، لولا سِترُ اللهِ لأفتضحنا আমরা মিসকীন। যদি আল্লাহ আমাদের পাপ ঢেকে না দেন, আমরা অবশ্যই সেদিন লাঞ্ছিত হবো। ৭৯
টিকাঃ
৭৯ হিলয়াতুল আউলিয়া: ১/১৮১