📄 উসমান গণী রাযি.
হযরত উসমান গণী রাযি. কবরস্থানে গিয়ে কাঁদতেন। যাতে দাড়ি ভিজে যেত। তাঁকে বলা হল জান্নাত-জাহান্নামের কথা শুনে আপনি কাঁদেন না, অথচ কবরে এসে কাঁদেন? জবাবে তিনি বলেন
إِنَّ القبر أوَّلُ مَنازل الآخرة ، فإن نجا منه ، فما بعده أيسر منه ، وإن لم ينج منه ، فما بعده أشدُّ منه কবর হল আখেরাতের প্রথম মনযিল। যদি কেউ এখানে মুক্তি পায়, তাহলে পরের মনযিলগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর এখানে মুক্তি না পেলে পরের মনযিলগুলো তার জন্য কঠিন হয়ে পড়ে। ৭৪ হাসান বসরী রহ. যখন কোনো জানাযা পড়াতেন, তখন কবরের মধ্যে উঁকি মেরে জোরে জোরে বলতেন, কত বড়ই না উপদেশদাতা সে। যদি জীবিত অন্তরগুলো তার অনুগামী হতো! ৭৫
কবি বলেন
أَلَا يَا سَاكِنَ الْقَصْرِ الْمُعَلَّى سَتُدْفَنُ عَنْ قَرِيبٍ فِي التَّرَابِ
টিকাঃ
৭৩ মুসতাদরাক হাকিম: ১৫৩২
৭৪ তিরমিযী: ২৩০৮
৭৫ কাছরুল আমাল: ১৪৫