📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 খারাপ মৃত্যু

📄 খারাপ মৃত্যু


এক ব্যক্তি দাবা খেলায় আসক্ত ছিল এবং দাবাড়ুদের সঙ্গেই তার উঠাবসা হত। সে মুমূর্ষু অবস্থায় পতিত হলে তাকে বলা হল তুমি বল لَا إِلَهَ إِلَّا الله 'লা ইলাহা ইল্লাল্লাহ'। কিন্তু সে বলল, شَاهَكَ ‘তোমার দাবার গুটি’। তার মুখ দিয়ে সেটাই বেরিয়ে গেল, যার সঙ্গে সে নিমগ্ন থাকত। অতঃপর লোকটি মৃত্যুবরণ করল। সে কালেমায়ে তাওহীদের পরিবর্তে শয়তানী বাক্য উচ্চারণ করল। ৬৫

টিকাঃ
৬৪ সূরা মুমিনূন: ৯৯-১০০
৬৫ যাহাবী, কিতাবুল কাবায়ের: ৯১

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 কে সর্বাধিক জ্ঞানী?

📄 কে সর্বাধিক জ্ঞানী?


হাদীসে এসেছে, ইবনু ওমর রাযি. বলেন, জনৈক ব্যক্তি এসে রাসূল ﷺ-কে জিজ্ঞেস করল, কোন মুমিন উত্তম? তিনি বললেন, যে সর্বোত্তম চরিত্রবান। লোকটি বলল, কে সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন
أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا أُولَئِكَ الأَكْيَاسُ
মৃত্যুকে সর্বাধিক স্মরণকারী এবং তার পরবর্তী জীবনের জন্য সর্বাঙ্গীন সুন্দর প্রস্তুতি গ্রহণকারী। তারাই হলো প্রকৃত জ্ঞানী। ৬৬

টিকাঃ
৬৬ ইবনু মাজাহ: ৪২৫৯

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية