📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 ডাকাতি থেকে তাওবাকারী যুবক ফুযাইল ইবন ই’য়ায়

📄 ডাকাতি থেকে তাওবাকারী যুবক ফুযাইল ইবন ই’য়ায়


আবিদul হারামাইন ফুযাইল ইবনু ই'য়ায যৌবনকালে ছিলেন একজন ডাকাত। যৌবনকালে তিনি এক তরুণীর প্রেমে গভীরভাবে আসক্ত হলেন। একরাতে সে প্রেয়সীর সঙ্গে দেখা করতে উদগ্রীব হলেন। প্রিয়তমার সঙ্গে দেখা করতে বাড়ির প্রাচীর টপকাতে ছিলেন। এমন সময় এক মায়াবী কণ্ঠে কুরআনের তেলাওয়াত শুনতে পেলেন। বিশেষভাবে সূরা হাদীদের নিম্নোক্ত আয়াত তার হৃদয় ছুঁয়ে গেল।
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِّنْهُمْ فَاسِقُونَ
যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মত যেন না হয়, যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তাদের অধিকাংশই পাপাচারী। ৬০ ফুযাইল ইবনু ই'য়ায এ আয়াত শুনে এত বেশি প্রভাবিত হলেন যে, তিনি তখনই বলে ওঠলেন
بَلَى يَا رَبِّ، قَدْ آنَ 'হ্যাঁ, প্রভু আমার! অবশ্যই সময় হয়েছে।' তারপর তিনি তাওবা করলেন। ৬১

টিকাঃ
৬০ সূরা হাদীদ: ১৬
৬১ সিয়ারু আলামিননুবালা: ৮/৪২৩

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 যদি তোমার ভালবাসা সত্য হয়

📄 যদি তোমার ভালবাসা সত্য হয়


রাবেয়া বসরী রহ. বলেন
تَعْصِي الْإِلَهَ وَأَنْتَ تُظْهِرُ حُبَّهُ هَذَا لَعَمْرُكَ فِي الْقِيَاسِ بَدِيعُ لَوْ كَانَ حُبُّكَ صَادِقًا لَأَطَعْتَهُ إِنَّ الْمُحِبَّ لِمَنْ يُحِبُّ مُطِيعُ তুমি আল্লাহর অবাধ্যতা করবে, আর তার মহববত যাহির করবে-
এটা বড় অভিনব বিষয়। যদি তোমার ভালবাসা সত্য হয়, তবে অবশ্যই তুমি তাঁর আনুগত্য করবে। কেননা যে যাকে ভালবাসে, অবশ্যই সে তার আনুগত্য করে। ৬২

টিকাঃ
৬২ মিরক্বাত: ৯/২৫০

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية