📄 তাহলে আল্লাহ কোথায় আছেন?
বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনু ওমর রাযি. মদীনা থেকে মক্কায় যাচ্ছিলেন। পথে একটি পাহাড়ের পাশে তাঁর যাত্রা-বিরতি হল। পাহাড় থেকে একজন লোক নেমে এল। ইবনু ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কি রাখাল? সে বলল, জি হ্যাঁ।
ইবনু ওমর রাযি. বললেন, আমার কাছে একটি ছাগল বিক্রি করবে? সে বলল, আমি একজন গোলাম মাত্র। ছাগলের মালিক এখানে নেই। এবার ইবনু ওমর রাযি. তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন, তোমার মালিককে বলবে, বাঘে খেয়ে ফেলেছে।
এ কথা শোনামাত্র রাখালটি ফিরে গেল এবং যেতে যেতে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল
فأين الله عز وجل؟ 'তাহলে আল্লাহ কোথায় আছেন?' ইবনু ওমর রাযি. তার কথায় বিগলিত হলেন এবং বাক্যটির পুনরাবৃত্তি করতে লাগলেন
فأين الله عزوجل؟ 'তাহলে আল্লাহ কোথায় আছেন? ' এরপর মদীনায় পৌঁছা পর্যন্ত তিনি এ কথার পুনরাবৃত্তি করতে লাগলেন
قال الراعي: فأين الله؟ 'রাখাল বলেছে, তাহলে আল্লাহ কোথায় আছেন?' মদীনায় ফিরে তিনি ওই রাখালটির মালিকের খোঁজ করলেন এবং তাকে কিনে আযাদ করে দিলেন এবং তার জন্য ছাগলের পাল কিনে দিলেন। ৫৬
টিকাঃ
৫৬ সিয়ারু আলামিন নুবালা: ৩/২১৬