📄 প্রতিমুহূর্তে আল্লাহ তাআলা আমাকে দেখছেন
শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী দা. বা. বলেন, কয়েক বছর আগে এক সফরে আমেরিকার টেক্সাস প্রদেশের প্রসিদ্ধ শহর হিউস্টনে (houston) গিয়েছিলাম। 'নাসা'র (NASA) সবচেয়ে বড় কেন্দ্র সেখানেই অবস্থিত। আমার মেজবান আমাকে তা পরিদর্শন করানোর জন্য নিয়ে গেলেন।
এটা 'নাইন-ইলেভেন'-এর আগের কথা। এখন কী অবস্থা জানি না। এক পর্যায়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অংশে প্রবেশ করলাম, যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। সবার জন্য সেখানে প্রবেশের অনুমতি নেই। প্রবেশ করেই দেখতে পেলাম, দেয়ালে একটি বোর্ড লাগানো রয়েছে। তাতে স্পষ্ট অক্ষরে লেখা 'You are being watched' 'আপনার প্রতি লক্ষ রাখা হচ্ছে' বা সর্বক্ষণ আপনি আমাদের নজরে রয়েছেন।
ব্যাস, এটুকুই! কোনো সিকিউরিটি গার্ড নেই, পুলিশ নেই। শুধু এটুকু লেখা যে, আপনাকে নজরদারি করা হচ্ছে।
প্রবেশকারী বোর্ডের লেখা পড়েই বুঝতে পারে যে, গোপন ক্যামেরার সাহায্যে তার প্রতিটি কার্যকলাপ লক্ষ রাখা হচ্ছে, ফলে সে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায়। এমন কোনো কাজ করে না, যার ফলে তাকে জবাবদিহি বা গ্রেফতারের সম্মুখীন হতে হবে।
লেখাটি পড়ে আমি ভাবলাম, এ বোর্ডের কারণে এখানে প্রবেশকারী সবাই সতর্ক হয়ে চলে। আহা! এ অনুভূতিই তো রাসূলুল্লাহ ﷺ আমাদের শিক্ষা দিয়েছেন যে, You are being watched by Allah taala 'আল্লাহ তাআলা সব সময় তোমাকে দেখছেন।'
إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ তোমরা যা করছ, সব তিনি জানেন। ৫৩
আমাদের সবার মনে যদি এই চেতনা সদা জাগ্রত থাকে যে, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে দেখছেন তাহলে আমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। কেউ কারো ওপর জুলুম করবে না, একে অপরের হক নষ্ট করবে না। আল্লাহ তাআলার কোনো বিধান লঙ্ঘন করবে না। কেবল এই একটি জিনিসই মানুষকে অন্যায়-অপরাধ এবং পাপাচার ও সীমালঙ্ঘন থেকে বিরত রাখতে পারে।
এরই নাম তাকওয়া। নবীগণের মেহনত এবং নবী প্রেরিত হওয়া ও কিতাব নাযিল হওয়ার মূল উদ্দেশ্য হল মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি করা। ৫৪
টিকাঃ
৫৩ সূরা নাহল: ৯১
৫৪ ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় কৃত হযরত মাওলানার একটি বয়ানের অনুবাদ