📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 মুজাহাদা চালিয়ে যেতে হয় কেন?

📄 মুজাহাদা চালিয়ে যেতে হয় কেন?


জমিনে আগাছা ফলানোর জন্য মেহনতের দরকার হয় না। বরং মেহনত ছেড়ে দিলে এমনিতেই আগাছা ভরপুর হয়ে যায়। তারপর আগাছাগুলো বড় হয় এবং সাপ-বিচ্ছুর আবাসস্থলে পরিণত হয়। অনুরূপভাবে জাহান্নামে যাওয়ার জন্যও মেহনতের দরকার হয় না। বরং মুজাহাদা তথা চেষ্টা ও সাধনা ছেড়ে দিয়ে মনের চাহিদা মত চললেই জাহান্নামে চলে যাওয়া যায়। মেহনত দরকার হয় জমিন আবাদ করার জন্য। ঘাম ঝরাতে হয় জমিনে ফসল ফলানোর জন্য। সময় দিতে হয়, গতর খাটতে হয় জমিনে সুজলা শস্য উৎপাদন করার জন্য। অনুরূপভাবে নিজের চরিত্রকে সংশোধন করার জন্য, নিজেকে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য সময় দিতে হয়, আমল করতে হয়, মুজাহাদা চালিয়ে যেতে হয়। হুজ্জাতুল ইসলাম আনওয়ার শাহ কাশ্মিরী রহ. বলতেন, জান্নাতের অবস্থান উপরের দিকে। জাহান্নামের অবস্থান নীচের দিকে। উপরে যেতে হলে মেহনতের দরকার হয়। নীচে নামার জন্য মেহনত এত বেশী দরকার হয় না।

টিকাঃ
৪৬ সূরা আনকাবুত : ৬৯

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 ঈমানদার অলস হতে পারে না

📄 ঈমানদার অলস হতে পারে না


আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযি.-এর কাছে এক যুবক এসে বললো, হযরত! আমল করতে পারি না। ইবনু আব্বাস রাযি. জিজ্ঞেস করলেন, কেন? যুবক উত্তর দিল, إِنِّي كَسْلَانُ আমি অলস। তাই সময় কেটে যায়, আমল করতে পারি না। ইবনে আব্বাস রাযি. তখন যুবককে বললেন إِنِّي أَكْرَهُ أَنْ يَقُولَ الرَّجُلُ: إِنِّي كَسْلَانُ আর আমি এই কথা কোনোভাবেই মেনে নিতে পারি না যে, একজন লোক বলবে, আমি অলস। ৪৯
زندگی آمد برائے بندگی زندگی بے بندگی شرمندگی জীবনের আগমন বন্দেগীর জন্য বন্দেগীহীন জীবন লজ্জাপূর্ণ।

টিকাঃ
৪৯ মুসান্নাফ ইবনি আবী শাইবা: ৯/৬৭
৪৮ সূরা আহযাব: ৫২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00