📄 দোয়া এমন সেনাবাহিনী, যা কখনই পরাজিত হয় না
ইবনু তায়মিয়াহ রহ. বলেন
القُلُوبُ الصَّادِقَةُ وَالأَدْعِيَةُ الصَّالِحَةُ هِيَ الْعَسْكَرُ الَّذِي لَا يُغْلَبُ
সত্যবাদী আত্মা এবং মানুষের উত্তম দোয়া এমন সেনাবাহিনী, যা কখনই পরাজিত হয় না। ৪০ কবির ভাষায়
عاشقان را این بود آرام جاں که رساند آہر انا آسماں প্রেমিক-হৃদয় হয় খুশি শুনে মালিক আহাজারি।
টিকাঃ
৩৮ হিদায়াতুল মুরশিদ: ২০৩
৩৯ সূরা গাফির: ৬০
৪০ মাজমূ' ফাতাওয়া: ২৮/৬৪৪
📄 অন্তরের আরোগ্য
ইয়াহইয়া ইবনু মু'আয রহ. বলেন
دواء القلب خمسة أشياء، قراءة القرآن بالتفكر، وخلاء البطن وقيام الليل، والتضرع عند السحر، ومجالسة الصالحين
পাঁচটি জিনিসে অন্তরের আরোগ্য রয়েছে-
১. চিন্তা-গবেষণা করে কুরআন তেলাওয়াত।
২. পেট খালি রেখে খাদ্য গ্রহণ।
৩. কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ।
৪. শেষ রাতের কাকুতি-মিনতি করে দোয়া এবং
৫. নেককার মানুষের সাহচর্য। ৪১
টিকাঃ
৪১ সিফাতুস সাফওয়া: ২/২৯৩