📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 ছোট গুনাহগুলোর খোঁজ রাখার জন্য ফেরেশতা রয়েছে

📄 ছোট গুনাহগুলোর খোঁজ রাখার জন্য ফেরেশতা রয়েছে


হাদীসে এসেছে, আয়শা রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন
يَا عَائِشَةَ إِيَّاكِ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ فَإِنَّ لَهَا مِنَ اللَّهِ طَالِبًا হে আয়শা! তুমি ওই সকল গুনাহ থেকে বেঁচে থাক যেগুলোকে ছোট বলে ধারণা করা হবে। কেননা এ সমস্ত ছোট ছোট গুনাহের খোঁজ রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত রয়েছে। ৩৭ চিন্তা করে দেখুন, হাদীসে আছে, এক ব্যক্তি একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে জাহান্নামে চলে গেছে। একজন মুজাহিদ শুধু একটি রশি চুরি করার কারণে জাহান্নামে চলে গেছে। আরও এসেছে, একজন লোক আমল করতে করতে জান্নাতের পাড়ে চলে যায়, তারপর সে হঠাৎ একটা কথা বলে যার কারণে সে জাহান্নামের পাড়ে চলে আসে। তাহলে বলুন, কোনো গুনাহ ছোট করে দেখার কোনো সুযোগ আছে?! বরং একজন মুমিন সগিরাকেও কবিরা গুনাহ মনে করে।
قدم قدم پہ یہاں احتیاط لازم ہے کہ منتظر ہے یہ دنیا کسی بہانے کی

টিকাঃ
৩৬ সহিহ আলজামি': ২৬৮৬
৩৭ মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৪৩৩৭

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 গুনাহকে যত তুচ্ছজ্ঞান করবে তা তত বেশি গুরুতর হবে

📄 গুনাহকে যত তুচ্ছজ্ঞান করবে তা তত বেশি গুরুতর হবে


ফুযাইল ইবনু ই'য়ায রহ. বলেন
بِقَدْرِ مَا يَصْغَرُ الذَّنْبُ عِنْدَكَ يَعْظُمُ عِنْدَ اللَّهِ، وَبِقَدْرِ مَا يَعْظُمُ عِنْدَكَ يَصْغَرُ عِنْدَ اللَّهِ
তুমি গুনাহকে যত তুচ্ছজ্ঞান করবে আল্লাহর কাছে তা তত বেশি গুরুতর মনে হবে এবং তুমি গুনাহকে যতটা গুরুতর মনে করবে আল্লাহ তাকে তত তুচ্ছজ্ঞান করবেন। ৩৮
এজগতে প্রতিটি পদক্ষেপে প্রয়োজন সতর্ক থাকার। কারণ দুনিয়া অপেক্ষায় থাকে কোনো বাহানার।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00