📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 ৮. গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়

📄 ৮. গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়


গুনাহের প্রথম পর্যায়ে আমরা ভাবি, আজ না হয় গুনাহটা করেই ফেলি। তারপর তা ছেড়ে দিয়ে তাওবা করে ফেলব। কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। কারণ একটি গুনাহ অন্য গুনাহের জন্ম দেয়। একটি গুনাহের কারণে আরেকটি গুনাহ সংঘটিত হয়। ফলে গুনাহ ছেড়ে রবের দিকে ফিরে আসা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. বলেন, গুনাহ গুনাহকে টানে। এক গুনাহ আরেক গুনাহকে জন্ম দেয়। তাওবা করলে গুনাহ মাফ হয়ে গেলেও এর প্রভাব থেকে যায়। উরওয়া ইবনু যুবাইর রহ. বলেন
إِذَا رَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ الْحَسَنَةَ فَاعْلَمْ أَنَّ لَهَا عِنْدَهُ أَخَوَاتٍ ، فَإِنَّ الْحَسَنَةَ تَدُلُّ عَلَى أُخْتِهَا ، وَإِذَا رَأَيْتَهُ يَعْمَلُ السَّيِّئَةَ فَاعْلَمْ أَنَّ لَهَا عِنْدَهُ أَخَوَاتٍ فَإِنَّ الْحَسَنَةَ تَدُلُّ عَلَى أَخَوَاتِهَا وَإِنَّ السَّيِّئَةَ تَدُلُّ عَلَى أَخَوَاتِهَا
তুমি যদি কোনো ব্যক্তিকে নেক আমল করতে দেখ, তবে জেনে রেখো, তার আরো নেক আমল রয়েছে।
আর যদি কোনো ব্যক্তিকে গুনাহ করতে দেখ, তবে বুঝে নিও, তার আরো অনেক গুনাহ রয়েছে।
কেননা একটি নেক আমল তার সমপর্যায়ের অন্য নেক আমলের প্রতি নির্দেশ করে এবং একটি গুনাহ অন্যান্য গুনাহের দিকে নির্দেশ করে। ১৯

টিকাঃ
১৯ হিলয়াতুল আউলিয়া: ২/১৭৭

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 ৯. অন্তর অন্ধকার হয়ে যায়

📄 ৯. অন্তর অন্ধকার হয়ে যায়


হাদীসে এসেছে, নবীজী বলেন
إِنَّ الْمُؤْمِنَ إِذَا أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِي قَلْبِهِ فَإِنْ تَابَ وَاسْتَغْفَرَ صُقِلَ قَلْبُهُ وَإِنْ زَادَ زَادَتْ حَتَّى تَعْلُوَ قَلْبَهُ فَذَلِكُمُ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ تَعَالَى كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ
কোনো মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। সাথে সাথে যদি তাওবা করে ফেলে তাহলে সেই দাগ মিটে যায়। কিন্তু যদি তাওবা করার আগেই আরেকটি গুনাহ করে তাহলে আরও একটি দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে অন্তরটা কালো কুচকুচে হয়ে যায়। এটা সেই মরিচা যার ব্যাপারে কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন
كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ এটা কক্ষনো নয়, বরং তাদের অন্তরের ওপর গুনাহের মরিচা লেগে গেছে, যা তারা প্রতিনিয়ত উপার্জন করেছে-সূরা আল মুতাফফিফীন: ১৪। ২০ হাসান বসরী রহ. বলেন

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল > 📄 ১০. তাওবার সুযোগ হয় না

📄 ১০. তাওবার সুযোগ হয় না


অনবরত গুনাহে নিমজ্জিত ব্যক্তির অন্তর শক্ত হয়ে যায়। ফলে তাওবার প্রয়োজনীয়তা তার অনুভব হয় না। মৃত্যুর সময় তাওবার সুযোগ হয় না। ইবনু রজব রহ. বলেন
أَنَّ خَاتِمَةَ السُّوءِ تَكُونُ بِسَبَبٍ دَسِيسَةٍ بَاطِنَةٍ لِلْعَبْدِ لَا يَطْلِعُ عَلَيْهَا النَّاسُ মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ বান্দার গোপন গুনাহ, যা সম্পর্কে মানুষ জানত না। ২২

টিকাঃ
২০ তিরমিযী: ৩৩৩৪
২১ কুতুল কুলুব ফী মু'আমালাতিল মাহবুব: ১/১৫৭
২২ জামিউল উলুম ওয়াল হিকাম: ১/১৭২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00