📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 ৫. প্রিয়জনরা দূরে সরে যায়

📄 ৫. প্রিয়জনরা দূরে সরে যায়


কখনও এমন চিত্রও দেখা যায় যে, এই সম্পদের কারণেই তার জীবন দিতে হয়। সন্তানও যেই প্রিয়জনদের কারণে এত কিছু করেছে, তারা তার চেয়ে তার সম্পদকেই বেশি ভালোবাসে। সে হয়ে যায় অবহেলিত ও বঞ্চিত। আয়শা রাযি. বলেন إِنَّ الْعَبْدَ إِذَا عَمِلَ بِمَعْصِيَةِ اللهِ عَدَّ حَامِدَهُ مِنَ النَّاسِ ذَامًا বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি করে তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রশংসাকারীকে নিন্দাকারী বানিয়ে দেন। ১৫ ফুযাইল বিন ই'য়ায রহ. বলেন إني لأعصي الله؛ فأعرف ذلك في خُلُق دابتي وجاريتي আমি যখন আল্লাহর নাফরমানি করি, তখন আমি এর কুপ্রভাব আমার গৃহপালিত পশু ও আমার পরিচারিকার আচরণ-প্রতিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারি। ১৬

টিকাঃ
১৫ সহীহ ইবনু হিব্বান: ২৭৭
১৬ ইবনুল জাওযী, সায়দুল খাত্বির: ৩১

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 ৬. মুমিনদের অন্তরে তার ব্যাপারে ঘৃণা তৈরি হয়

📄 ৬. মুমিনদের অন্তরে তার ব্যাপারে ঘৃণা তৈরি হয়


অনবরত গুনাহে নিমজ্জিত ব্যক্তির ব্যাপারে মুমিনদের অন্তরে ঘৃণা তৈরি হয়। আবুদ্দারদা রাযি. বলেন
إِنَّ الْعَبْدَ يَحْلُو بِمَعَاصِي اللهِ فَيُلْقِي اللهُ بُغْضَهُ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ مِنْ حَيْثُ لَا يَشْعُرُ বান্দা গোপনে আল্লাহ তাআলার নাফরমানি করে। ফলে আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে তার ব্যাপারে এমনভাবে ঘৃণা তৈরি করে দেন যে, সে টেরও পায় না। ১৭

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 ৭. চেহারা কুৎসিত ও শরীর দুর্বল হয়ে যায়

📄 ৭. চেহারা কুৎসিত ও শরীর দুর্বল হয়ে যায়


আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযি. বলেন
إِنَّ لِلسَّيِّئَةِ سَوَادًا في الوَجْهِ، وظُلْمَةً فِي القَلْبِ وَوَهَنَّا فِي البَدَنِ، ونَقْصًا في الرِّزْقِ، وبُغْضَةً فِي قُلُوبِ الخَلْقِ গুনাহের কাজ করলে চেহারা কুৎসিত হয়। অন্তর অন্ধকার হয়। দেহের শক্তি দুর্বল হয়ে যায়। রিযিকের মধ্যে সঙ্কীর্ণতা দেখা দেয়। মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা ভাব জন্মায়। ১৮

টিকাঃ
১৭ ইবনুল কাইয়িম, আদ-দা ওয়াদদাওয়া: ১/৫২
১৮ রাওযাতুল মুহিব্বীন: ৪৪১

📘 গুনাহ থেকে বেঁচে থাকার ৭০ টি আমল ও কৌশল 📄 ৮. গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়

📄 ৮. গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়


গুনাহের প্রথম পর্যায়ে আমরা ভাবি, আজ না হয় গুনাহটা করেই ফেলি। তারপর তা ছেড়ে দিয়ে তাওবা করে ফেলব। কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। কারণ একটি গুনাহ অন্য গুনাহের জন্ম দেয়। একটি গুনাহের কারণে আরেকটি গুনাহ সংঘটিত হয়। ফলে গুনাহ ছেড়ে রবের দিকে ফিরে আসা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. বলেন, গুনাহ গুনাহকে টানে। এক গুনাহ আরেক গুনাহকে জন্ম দেয়। তাওবা করলে গুনাহ মাফ হয়ে গেলেও এর প্রভাব থেকে যায়। উরওয়া ইবনু যুবাইর রহ. বলেন
إِذَا رَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ الْحَسَنَةَ فَاعْلَمْ أَنَّ لَهَا عِنْدَهُ أَخَوَاتٍ ، فَإِنَّ الْحَسَنَةَ تَدُلُّ عَلَى أُخْتِهَا ، وَإِذَا رَأَيْتَهُ يَعْمَلُ السَّيِّئَةَ فَاعْلَمْ أَنَّ لَهَا عِنْدَهُ أَخَوَاتٍ فَإِنَّ الْحَسَنَةَ تَدُلُّ عَلَى أَخَوَاتِهَا وَإِنَّ السَّيِّئَةَ تَدُلُّ عَلَى أَخَوَاتِهَا
তুমি যদি কোনো ব্যক্তিকে নেক আমল করতে দেখ, তবে জেনে রেখো, তার আরো নেক আমল রয়েছে।
আর যদি কোনো ব্যক্তিকে গুনাহ করতে দেখ, তবে বুঝে নিও, তার আরো অনেক গুনাহ রয়েছে।
কেননা একটি নেক আমল তার সমপর্যায়ের অন্য নেক আমলের প্রতি নির্দেশ করে এবং একটি গুনাহ অন্যান্য গুনাহের দিকে নির্দেশ করে। ১৯

টিকাঃ
১৯ হিলয়াতুল আউলিয়া: ২/১৭৭

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية