📄 ৪. কাজের মধ্যে বরকত শেষ হয়ে যায়
গুনাহের কারণে কাজের মধ্যে বরকত শেষ হয়ে যায়। ছোট ছোট কাজে বড় বড় সমস্যা ছুটে আসে। যাপিত-জীবনের কষ্ট ও চেষ্টা সফলতার মুখ দেখে না। আপাত-দৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও যথা সময়ে কাজ অসম্পন্ন দেখা যায়। পেরেশানি ও টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ মনে করে, কেউ কিছু একটা করেছে। অথচ সে নিজের আত্মিক-কলুষতার কারণে বিপদাপদের মধ্যে পড়ে থাকে। নিজেই স্বীকার করে যে, একটা সময় ছিল যখন সে মাটিতে হাত রাখলেও সোনা হয়ে যেত। আর এখন সোনায় হাত রাখলেও মাটিতে পরিণত হয়। এসবই গুনাহের কারণে হয়।
جب میں کہتا ہوں کہ یا اللہ میرا حال دیکھ حکم ہوتا ہے کہ اپنا نامۂ اعمال دیکھ
যখন বলি, ইয়া আল্লাহ! আমার অবস্থা দেখুন। নির্দেশ আসে, তুমি নিজের আমলনামাটা দেখো।
আল্লাহ তাআলা বলেন وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ তোমাদের উপর যে মুসিবত আসে, তা তোমাদেরই কর্মের ফলে। আর তিনি তোমাদের অনেক কিছুই ক্ষমা করে দেন। ১৪
টিকাঃ
১৪ সূরা শূরা: ৩০
📄 ৫. প্রিয়জনরা দূরে সরে যায়
কখনও এমন চিত্রও দেখা যায় যে, এই সম্পদের কারণেই তার জীবন দিতে হয়। সন্তানও যেই প্রিয়জনদের কারণে এত কিছু করেছে, তারা তার চেয়ে তার সম্পদকেই বেশি ভালোবাসে। সে হয়ে যায় অবহেলিত ও বঞ্চিত। আয়শা রাযি. বলেন إِنَّ الْعَبْدَ إِذَا عَمِلَ بِمَعْصِيَةِ اللهِ عَدَّ حَامِدَهُ مِنَ النَّاسِ ذَامًا বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি করে তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রশংসাকারীকে নিন্দাকারী বানিয়ে দেন। ১৫ ফুযাইল বিন ই'য়ায রহ. বলেন إني لأعصي الله؛ فأعرف ذلك في خُلُق دابتي وجاريتي আমি যখন আল্লাহর নাফরমানি করি, তখন আমি এর কুপ্রভাব আমার গৃহপালিত পশু ও আমার পরিচারিকার আচরণ-প্রতিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারি। ১৬
টিকাঃ
১৫ সহীহ ইবনু হিব্বান: ২৭৭
১৬ ইবনুল জাওযী, সায়দুল খাত্বির: ৩১
📄 ৬. মুমিনদের অন্তরে তার ব্যাপারে ঘৃণা তৈরি হয়
অনবরত গুনাহে নিমজ্জিত ব্যক্তির ব্যাপারে মুমিনদের অন্তরে ঘৃণা তৈরি হয়। আবুদ্দারদা রাযি. বলেন
إِنَّ الْعَبْدَ يَحْلُو بِمَعَاصِي اللهِ فَيُلْقِي اللهُ بُغْضَهُ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ مِنْ حَيْثُ لَا يَشْعُرُ বান্দা গোপনে আল্লাহ তাআলার নাফরমানি করে। ফলে আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে তার ব্যাপারে এমনভাবে ঘৃণা তৈরি করে দেন যে, সে টেরও পায় না। ১৭
📄 ৭. চেহারা কুৎসিত ও শরীর দুর্বল হয়ে যায়
আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযি. বলেন
إِنَّ لِلسَّيِّئَةِ سَوَادًا في الوَجْهِ، وظُلْمَةً فِي القَلْبِ وَوَهَنَّا فِي البَدَنِ، ونَقْصًا في الرِّزْقِ، وبُغْضَةً فِي قُلُوبِ الخَلْقِ গুনাহের কাজ করলে চেহারা কুৎসিত হয়। অন্তর অন্ধকার হয়। দেহের শক্তি দুর্বল হয়ে যায়। রিযিকের মধ্যে সঙ্কীর্ণতা দেখা দেয়। মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা ভাব জন্মায়। ১৮
টিকাঃ
১৭ ইবনুল কাইয়িম, আদ-দা ওয়াদদাওয়া: ১/৫২
১৮ রাওযাতুল মুহিব্বীন: ৪৪১